ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

পথচারীদের মাঝে উত্তরাস্থ ব্রাহ্মণবাড়িয়া কল্যাণ সমিতির স্যালাইন-পানি বিতরণ


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৪-৫-২০২৪ বিকাল ৫:৩

তীব্র দাবদাহে রাজধানীর উত্তরায় শ্রমজীবি রিক্সাচালক ও পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছে বৃহত্তর উত্তরাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির নেতৃবৃন্দরা।

আজ (শনিবার) দুপুরে উত্তরা ১২ ও ১৩ নম্বর সেক্টরস্থ মোড় এলাকায় প্রায় পাঁচ সহস্রাধিক মানুষের হাতে বোতলজাত খাবার পানি ও স্যালাইনের প্যাকেট তুলে দেন নেতারা।

পানি বিতরণ কর্মসূচিতে বৃহত্তর উত্তরাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির সভাপতি ও যুবলীগ নেতা মামুন সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় চলমান তাপপ্রবাহে আমরা অসহায় রিক্সাচালক ও পথচারীদের হাতে পানিসহ স্যালাইন তুলে দিচ্ছি। এতে করে এই মানুষগুলো কিছুটা হলেও উপকৃত হবে।

তিনি বলেন, বৃহত্তর উত্তরাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতি সবসময় জনহিতমূলক কর্মকাণ্ডে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। যেকোন সংকট মোকাবেলায় আমরা মানুষের পাশে আছি। 

ঠান্ডা পানি পেয়ে রিক্সাচালক আব্দুল গফুর জানান, গরমে রিক্সা চালানো অনেক কষ্টের। প্রচুর ঘাম বের হয় শরীর থেকে। পানি আর স্যালাইন মিশিয়ে খেলে একটু ভালো লাগে।

এসব শ্রমজীবি এবং পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচিতে অন্যান্যদের মাঝে এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক, বিল্লাল হোসেন,   সদ্য সাবেক সভাপতি, মামুনুর রশীদ, সদ্য সাবেক সাধারণ সম্পাদক, আনিসুর রহমান ভূইয়া, যুবলীগ ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক স্বপন তালুকদার, সহ-সভাপতি, গরিবুল্লাহ সেলিম, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী সৈকত আলী, মহিলা সম্পাদিকা, রত্না, সহ-মহিলা সম্পাদিকা নাজমা আক্তার, কার্যকরী সদস্য, মমিনুল হকপ্রমুখ নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ