অর্ধশত ফিলিস্তিনি শিক্ষার্থীকে বিনা বেতনে পড়ার সুযোগ দেবে আইআইইউসি
ফিলিস্তিনের ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদানের মাধমে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এ বিনা বেতনে পড়ালেখার সুযোগ করে দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সাথে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সাংসদ ও আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে বিস্তারিত আলোচনার প্রেক্ষিতে রাষ্ট্রদূতের অনুরোধে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
গত ২৪ এপ্রিল আইআইইউসির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমিটির সভায় ৫০ জন ফিলিস্তিনি মেধাবী শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদানের মাধ্যমে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দেওয়ার বিষয়ে সুপারিশ করা হয়।
গত (০৩ মে) আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড অব ট্রাস্টিজের ১১তম সভায় ট্রাস্টের সদস্য বৃন্দের উপস্থিতিতে অর্ধশত ফিলিস্তিনি মেধাবী শিক্ষার্থীকে আইআইইউসিতে বিনা বেতনে পড়ার সুযোগ দিয়ে স্কলারশিপ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
নির্যাতিত ফিলিস্তিনি শিক্ষার্থীদের বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের বিশ্ববিদ্যালয়গুলো পড়ার সুযোগ করে দিচ্ছে; সেই ধারাবাহিকতায় বাংলাদেশের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এই ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। সকল শিক্ষার্থীকে শতভাগ স্কলারশিপ প্রদানের মাধ্যমে আবাসন সুবিধা সহ বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান