ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার মর্যাদা বৃদ্ধিতে পদক্ষেপ গ্রহণের আহ্ববান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৫-২০২৪ রাত ১১:২৯

সংবাদ সম্মেলনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের যুগান্তকারী উদ্যোগ বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে প্রতিক্রিয়াশীল ডিগ্রি ইঞ্জিনিয়ার ও তাদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র পক্ষে যে বিরূপ প্রতিক্রিয়া দেখানো হচ্ছে, সেটি অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। এ ধরনের জাতি বিনাশী কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য আইডিইবি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে। আইডিইবি নেতৃবৃন্দ বলেন, ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিং এ বিভক্ত দেশের প্রকৌশল কর্মাঙ্গনের সুষ্ঠু ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে রাষ্ট্রীয় ব্যাপক অর্থে শিক্ষিত ডিগ্রি প্রকৌশলীদের প্রকৌশল গবেষণা, উদ্ভাবনী ও পরিকল্পনায় মনোযোগ বাড়াতে হবে। পাশাপাশি ডেস্ক ইঞ্জিনিয়ারিং নিয়োজিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দক্ষতা উন্নয়নে এই শিক্ষা আধুনিকায়ন করা প্রয়োজন
।সংবাদ সম্মেলন থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে জনপ্রিয় করার স্বার্থে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মান ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বিএসসি (পাস) কোর্সের সমমান মর্যাদা প্রদানে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ অবিলম্বে বাস্তবায়ন, জাতীয় মেধার অপচয় রোধ ও প্রশাসনে শ্রেণী স্বার্থ দ্বন্দ্ব নিরসনে এবং রাষ্ট্রের অর্থ অপচয় রোধে প্রশাসনিক ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদধারীদের প্রবেশ রোধে পেশা পরিবর্তনের আত্মঘাতি সিদ্ধান্ত রাষ্ট্রীয় আইনি কাঠামোর মাধ্যমে বন্ধ করা, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদোন্নতির কোটা ৫০% এ উন্নীতকরণ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাথমিক নিযুক্তিতে অন্যান্য পেশাজীবীদের ন্যায় একটি স্পেশাল ইনক্রিমেন্ট এবং পরিকল্পনা ও নকশা বিভাগে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উপ-সহকারী প্রকৌশলীদেরকে সহকারী প্রকৌশলীদের ন্যায় ৩টি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণদের ক্রেডিট ওয়েভার দিয়ে ২ বছরে ডিগ্রি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার সুযোগ প্রদানে ৪ দফা দাবি জানানো হয়।
ঘোষিত দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন থেকে মাসব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে ৭-১১ মে’২৪ সকল জেলা শাখার উদ্যোগে সংবাদ সম্মেলন, ১২-১৮ মে’২৪ আইডিইবি জেলা নির্বাহী কমিটির উদ্যোগে সকল পলিটেকনিক ইনস্টিটিউটের বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ), বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি, পেশাজীবী অন্যান্য সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক সংগঠনসহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় ও জনগণকে অবহিতকরণ, ১৯-২৩ মে’২৪ ঢাকায় সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে স্ব স্ব প্রধান দপ্তরে

প্রতিবাদ সভা ও শিক্ষামন্ত্রী সমীপে স্মারকলিপি প্রদান, ২৬ মে’২৪ কেন্দ্রীয়ভাবে ঢাকায় আইডিইবি ঢাকা জেলা, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, বাকাছাপ ও সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে জাতীয় প্রেসক্লাব সম্মুখে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল শেষে শিক্ষামন্ত্রী সমীপে স্মারকলিপি প্রদান এবং ২৭-৩০ মে’২৪ পর্যন্ত সকল জেলা ও সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে ছাত্র শিক্ষক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে প্রতিবাদ সভা এবং সভা শেষে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী সমীপে স্মারকলিপি প্রদান।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সভাপতি এ কে এম এ হামিদ। এ সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুল মোতালেব, মোঃ আব্দুল কুদ্দুছ, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ ইদরীস আলী, সৈয়দ মুন্তাসীর হাফিজ, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ শাহজাহান কবির, মোঃ নাজমুল হাসান, মির্জা এটিএম গোলাম মোস্তফা প্রমুখ।  

এমএসএম / এমএসএম

যাত্রাবাড়ী সময় টিভি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও মারধর, থানায় জিডি

বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকায় র‍্যালি ও আলোচনা সভা

ঢাকাস্থ শ্রীপুর (মাগুরা) বিএনপি পরিবারের সাধারণ সভা অনুষ্ঠিত

কলাবাগানে হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

অনুমোদিত নকশা বাস্তবায়ন ও অননুমোদিত নির্মাণ প্রতিরোধ’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

কেরানীগঞ্জে প্রকল্পের টাকা ফিরত দেওয়ায় নির্বাহী কর্মকর্তার প্রশংসা এলাকাবাসীর

ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ

লিথি গ্রুপের ৫টি কারখানা বন্ধ: মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পাওনার দাবিতে সংবাদ সম্মেলন

যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশি ফেরত

মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক

ঢাকা মহানগর দক্ষিণ এনডিএম-এর ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

ডিএমপির তিন থানায় নতুন ওসি

আগাস্টের মধ্যে বকেয়া ও এমপিও প্রজ্ঞাপনের দাবি: জাতীয় প্রেসক্লাবে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন