অনুমোদন বিহীন পঞ্চাশ লক্ষ টাকার চা পাতা জব্দ
মিরসরাইয়ে অনুমোদন বিহীন একটি কারখানয় অভিযান চালিয়ে ৫ টন চা পাতা জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (৪ মে) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে ৪ টি প্যাকেজিং মেশিন, ৩ হাজার নকল চা পাতার মোড়ক, ৫ টন চা পাতা জব্দ করা হয়।উপজেলার বডতাকিয়া উত্তর বাজারে মা মার্কেটে ২য় তলায় একটি গোডাউনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টে্রট প্রশান্ত চক্রবর্তীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ টাকা।
জানা গেছে, বিএসটিআইয়ের অনুমোদনহীন মোড়কীকরণ করে বিভিন্ন ব্র্যান্ডের নাম দিয়ে ঝন্টু দাশ নামের এক ব্যক্তি অসাধু উপায়ে চা পাতা বাজারজাত করে আসছেন। তিনি সিলনের পরবর্তী স্যাভরণ, মির্জাপুরের পরবর্তী মিয়াজিপুরসহ একাধিক ব্র্যান্ডের চা পাতা হুবাহু নকল করে আসছিলেন। চট্টগ্রাম জেলা এনএসআই এর এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টে্রট প্রশান্ত চক্রবর্তী জানান, বিএসটিআই এর অনুমোদন ব্যতীত চা পাতা মিথ্যা তথ্য দিয়ে প্যাকেট করা হচ্ছিল যা বিএসটি আইন ২০১৮ অনুযায়ী অপরাধ এবং একইসাথে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী অপরাধ। বিএসটি আই এর প্রতিনিধির প্রসিকিউশন রিপোর্ট এর ভিত্তিতে নিয়মিত মামলা করার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরসরাই থানা কে বলা হয়েছে। এ ধরনের অপকর্মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
ঘটনা জালিয়াতির, দণ্ড সরকারি কাজে বাধার, এসিল্যান্ডের বিরুদ্ধে কারসাজির অভিযোগ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হাতকড়াসহ আসামি চম্পট, এলাকায় চাঞ্চল্য
শেরপুরে জনসেবায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত
আদালতের কর্মচারীকে পুলিশ কর্মকর্তার মারধর: খাস কামরায় ক্ষমা চেয়েও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ
হুমকিতে জনস্বাস্থ্য ত্রিশালে অবৈধ সিসা তৈরির কারখানা কৃষি জমিতে
জনতা ঘাটে পৌঁছানোর পথেই দুর্ভোগ, ভাঙা সড়কে কষ্টে মনপুরাবাসী
রায়গঞ্জে গোয়ালঘরের তালা কেটে ৪ গরু চুরি
পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী বিক্ষোভ
ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভূটানের GMCA প্রতিনিধি দল
সুবর্ণচরে পূর্বচরবাটা ইউনিয়নে মাদক-সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
সুনামগঞ্জ বেদে পল্লী থেকে বহিরাগত উদীয়মান মাদক ব্যবসায়ীকে আটক করলেন ওসি
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৪ লাখ ৫৫ হাজার টাকা