ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

পলাশে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে হামলা-ভাঙচুর, আহত ১০


নরসিংদী প্রতিনিধি photo নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ৫-৫-২০২৪ বিকাল ৫:১৭

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের নরসিংদীর পলাশ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাবেদ হোসেনের নির্বাচনি ক্যাম্পে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৪ মে) রাতে নির্বাচনি এলাকার গজারিয়া ইউনিয়নের আমতলা বাজারে নির্বাচনি ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটে। এতে হামলাকারীরা ক্যাম্পে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করে পোস্টার, ব্যানার খুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এসময় বাধা দিতে গিয়ে হামলায় চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাবেদ হোসেনের অন্তত্ব ১০ জন সমর্থক-কর্মী আহত হয়েছে বলে জানা গেছে। হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পলাশ থানা পুলিশ। হামলায় আহতরা হলেন হাবিবুর-লিমন, রাসেল, আরিফ ও কবির মিয়াসহ দশজন। তাদেরকে পলাশ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানা যায়। তবে এ ঘটনায় থানায় এখনো কেউ লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলে দাবি পুলিশের। জানতে  চাইলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাবেদ হোসেন জানান, শনিবার রাত ৯ টার দিকে গজারিয়া ইউনিয়নের আমতলা এলাকায় তার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী শরীফুল হকের সমর্থকরা মিছিল নিয়ে যাওয়ার সময় বাজারে অবস্থিত কাপ পিরিচ মার্কার নির্বাচনি ক্যাম্পে অর্তকৃত হামলা চালায়। এসময় হামলা কারীরা ক্যাম্পে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করে নির্বাচনি পোস্টার, ব্যানার খুলে নিয়ে যায়। এতে বাধা দিতে গিয়ে তার ১০ থেকে ১২ জন সমর্থক-কর্ম আহত হন বলে দাবি করেন তিনি। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন জানান, চেয়ারম্যান প্রার্থীদের দুই পক্ষের সমর্থক-কর্মদের মধ্যে হাতাহাতি হওয়ার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয় নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি। 

এমএসএম / এমএসএম

সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল

সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন

পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট

আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি

‎আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার

কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ‎ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ

বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন

মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার

না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল