ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

বিশিষ্ট রাজনীতিবিদ ও পররাষ্ট্রনীতি বিশ্লেষক ড. সাজ্জাদ হায়দারের জন্মদিন আজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৫-২০২৪ দুপুর ১০:১৬

বিশিষ্ট রাজনীতিবিদ ও পররাষ্ট্রনীতি বিশ্লেষক ড. সাজ্জাদ হায়দারের আজ জন্মদিন। সিরাজগঞ্জ জেলার অন্তর্গত শাহজাদপুর উপজেলায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আজ ৬ মে তিনি জন্ম গ্রহণ করেন। 

তরুণ যুবনেতা ড. সাজ্জাদ হায়দার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এবং সেন্টার ফরেন অ্যাফেয়ার্স স্টাডিস এর ভাইস চেয়ারম্যান। ঐহিত্যবাহী পরিবারের সন্তান হিসেবে আপাদমস্তক এই রাজনীতিবিদের বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল মতিন মোহন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও একটানা ২৭ বছর পোতাজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দুইবার শাহজাদপুর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশ মিল্ক ভিটার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। ড. সাজ্জাদ হায়দার যার সবকিছুতেই রাজনীতি। সত্যিকার অর্থে একজন অনুকরণীয় নেতা অকুতোভয় এই নেতা সত্য কথা বলতে এবং অন্যায়ের প্রতিবাদ করতে কখনোই দ্বিধাবোধ করেন না। আওয়ামীলীগ যখন বিরোধী দলে ছিল তখন বারবার রাজপথে নির্যাতিত হয়েছেন। ওয়ান-ইলেভেনের সময় শেখ হাসিনার কারামুক্তি আন্দোলনে রেখেছেন সক্রিয় ভূমিকা।

ড. সাজ্জাদ হায়দার বাংলাদেশ শান্তি পরিষদেরও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, রাশিয়া-বাংলাদেশ মৈত্রী সমিতির সেক্রেটারি, ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশীপ সেন্টারের সাধারণ - সম্পাদক এবং বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পররাষ্ট্র উপদেষ্টা। তিনি দেশে বিদেশে পররাষ্ট্রনীতি নিয়ে ব্যাপক কাজ করেন সে কারণে তিনি জাতীয় ও আন্তর্জাতিক অংঙ্গনে অত্যন্ত পরিচিত মুখ। ইতিমধ্যেই তার কূটনৈতিক কর্ম দক্ষতা এবং বিনয়ী আচরণের কারণে তৃনমূলের নেতা কর্মী ও সাধারণ জনগণের পাশাপাশি দলের নীতি-নির্ধারকের কাছে তিনি খুবই জনপ্রিয়। ড. সাজ্জাদ হায়দার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের তরুণ প্রার্থী হিসাবে সিরাজগঞ্জ-৬ আসনে অত্যান্ত শক্তিশালী প্রার্থী ছিলেন এবং তিনি ক্লিন ইমেজের প্রার্থী হিসাবে ব্যাপক জনসমর্থন লাভ করেছিলেন,তাই ড. সাজ্জাদ হায়দারকে নিয়ে বাংলাদেশের প্রথম শ্রেণীর প্রায় সব জাতীয় পত্রিকায় ইতিবাচক ভাবে প্রচুর লেখালেখি হয়েছিলো। ড. সাজ্জাদ হায়দার এর জন্মদিনে দৈনিক সকালের সময় পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। 

এমএসএম / এমএসএম

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন

শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন

৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প

ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন

শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ

কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম

ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি

এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা