চৌগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে বাসচালক বাবুর মৃত্যু
যশোরের চৌগাছায় বিদুৎ স্পৃষ্টে সরোয়ার হোসেন বাবু (৫৭) নামের এক বাস চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সিংহঝুলী গ্রামের বিশ্বাসপাড়ার মৃত আব্দুর রহিম বিশ্বাসের ছেলে। সোমাবর সকাল সাড়ে ১০ টার দিকে নিজ বাড়িতে তিনি বিদ্যুৎ স্পৃষ্টে আহত হলে দ্রæত চৌগাছা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সহযোদ্ধরা বলেন, প্রায় ত্রিশ বছর বাসের চালক হয়ে নিরাপদভাবে হাজার হাজার যাত্রীকে গৌন্তব্যে পৌঁছে দিয়েছেন সরোয়ার হোসেন বাবু। এলাকায় দক্ষ চালক হিসাবে তিনি বেশ অভিজ্ঞ ও পরিচিত। সেই দক্ষ বাস চালকই সামান্য ভুল করে ফেললেন নিজের জীবনে। অসাবধানতাবশতঃ বিদ্যুৎ স্পৃষ্টে চলে গেলেন না ফেরার দেশে।
সিংহঝুলী গ্রামের বাসিন্দা ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক জানান, সোমবার সকাল ১০ টার দিকে বাবু ভাই নিজের ঘরে বিদ্যুতের কাজ করছিলেন। কিন্তু আকস্মিক তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন। এই অবস্থায় পরিবারের লোকজনসহ স্থানীয়রা তাকে দ্রæত চৌগাছা হাসপাতালে নিয়ে গেলে তাকে বাঁচানো সম্ভব হয়নি। তিনি বলেন, বাবু ভাই অত্র অঞ্চলে সুপরিচিত মানুষ ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে গেল। বিদ্যুৎ স্পৃষ্টের বিষয়টির সত্যতা স্বীকার করেছে থানা পুলিশ।
এদিকে সরোয়ার হোসেন বাবুর আকস্মিক মৃত্যুতে পরিবার, বাস-মালিক সমিতি ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চৌগাছা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাস চালক বাবুর মর্মান্তিক মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।
এমএসএম / এমএসএম
কর্ণফুলীতে খাল পুনঃখননের টাকা লোপাটের অভিযোগ
দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি বাতিল
পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে
নাচোলে ডিএপি সার মজুদের অভিযোগ, ৫ হাজার টাকা জরিমানা নিয়ে কৃষকদের অসন্তোষ
ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনে অশেষ কল্যাণ ও মাহাত্ম্য রয়েছে
বাঘা পৌরসভার কাশেম-ফকির মাজারে টিউবওয়েল স্থাপন করলেন শামীম সরকার
আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
১৯ বছর বয়সী রাজু দেখতে ৬ বছরের শিশু
মনোহরগঞ্জ - লাকসাম কুমিল্লয় আখের বাম্পার ফলন বাড়তি দামে কৃষকের মুখে হাসি
চিতলমারীতে মাদক সেবনের অপরাধে এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত
বিদ্যুৎ সংযোগ না থাকলেও গ্রাহকের নামে ২০ হাজার টাকার বিল, পল্লী বিদ্যুৎ অফিসে মিটার জালিয়াতির অভিযোগ
খালিয়াজুরীর অর্জুন ধর বিয়ের জন্য বারবার ধর্ম বদল, যুবকের বিরুদ্ধে প্রতারণার মামলা
Link Copied