চৌগাছায় হাফিজিয়া মাদ্রসা থেকে দুই শিশু শিক্ষার্থী পালিয়েছে
যশোরের চৌগাছায় হাফিজিয়া মাদ্রাসা হতে দুই শিশু শিক্ষার্থী নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে। সোমাবর ভোরে তারা মাদ্রাসা হতে পালিয়ে যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশু শিক্ষার্থীরা নিজ বাড়ি কিংবা মাদ্রাসায় ফিরে আসেনি।
জানা গেছে, উপজেলার মুক্তারপুর হাফিজিয়া মাদ্রসায় মোট ১৯ শিক্ষার্থী অধ্যায়নরত। প্রতি রাতের মতই তাদের শিক্ষক সোমবার ভোরে পড়ার জন্য সকলকে ডেকে দেন। এ সময় ঘুম থেকে উঠে অন্য শিক্ষার্থীদের মতই রনি হোসেন (১৩) ও জিহাদ আলী (১২) মাদ্রাসার বাইরে আসে। তারা বাইরে এসে পালিয়ে যায়, এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ দুই শিশু শিক্ষার্থীর কোন সন্ধান পাইনি পরিবার।
নিখোঁজ রনি হোসেন উপজেলার নিয়ামতপুর গ্রামের আল আমিনের ছেলে এবং জিহাদ আলী উপজেলার উজিরপুর গ্রামের পান্নু হোসেনের ছেলে।
নিখোঁজ রনি হোসেনের পিতা আল আমিন বলেন, সকালে মাদ্রসা হতে এক হুজুর ফোন দিয়ে ছেলে মাদ্রাসা থেকে চলে গেছে সংবাদটি জানান। এরপর হতে আমরা পরিবারের সকলেই খোজাখুজি শুরু করি। সকাল পেরিয়ে দুপুর, তারপর বিকেল এখন সন্ধ্যা কিন্তু দুই শিশুর কোথাও সন্ধান পাওয়া যায়নি।
মুক্তারপুর হাফিজিয়া মাদ্রসার শিক্ষক হাফেজ আনারুল ইসলাম বলেন, তারা উভয়ই পড়া লেখায় বেশ ভাল, কোন শিক্ষক কখনও তাদের মারধর করে বা শাসন করে এমন নজির নেই, এমনকি শিক্ষার্থীদের মধ্যে যথেষ্ঠ ভাল সম্পর্ক আছে। এরমধ্যে তারা কেন মাদ্রাসা থেকে চলে গেছে বুঝে উঠতে পারছি না। শিশু দুইটির পরিবারের মত আমরাও সম্ভব্য সকল জায়গায় সন্ধান নিচ্ছি।
এমএসএম / এমএসএম
ত্রিশালে বৃদ্ধের লাশ উদ্ধার
কর্ণফুলীতে খাল পুনঃখননের টাকা লোপাটের অভিযোগ
দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি বাতিল
পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে
নাচোলে ডিএপি সার মজুদের অভিযোগ, ৫ হাজার টাকা জরিমানা নিয়ে কৃষকদের অসন্তোষ
ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনে অশেষ কল্যাণ ও মাহাত্ম্য রয়েছে
বাঘা পৌরসভার কাশেম-ফকির মাজারে টিউবওয়েল স্থাপন করলেন শামীম সরকার
আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
১৯ বছর বয়সী রাজু দেখতে ৬ বছরের শিশু
মনোহরগঞ্জ - লাকসাম কুমিল্লয় আখের বাম্পার ফলন বাড়তি দামে কৃষকের মুখে হাসি
চিতলমারীতে মাদক সেবনের অপরাধে এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত
বিদ্যুৎ সংযোগ না থাকলেও গ্রাহকের নামে ২০ হাজার টাকার বিল, পল্লী বিদ্যুৎ অফিসে মিটার জালিয়াতির অভিযোগ
Link Copied