ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

সীতাকুণ্ডে একমাত্র তৃতীয় লিঙ্গের ভোটার লতা


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ৭-৫-২০২৪ দুপুর ১:১৫

প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন আগামিকাল ৮ মে বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।সারাদেশে ১৪১ টি উপজেলার মধ্যে  চট্টগ্রামের সীতাকুণ্ড একটি। এই নির্বাচনে তৃতীয় লিঙ্গের পরিচয়ে ভোট দিবেন লতা। 

জানা যায়,  উপজেলার একমাত্র তৃতীয় লিঙ্গের ভোটার লতা। তিনি উপজেলার সলিমপুর ইউনিয়নের জাফরাবাদ লতিফপুর এলাকার  বাসিন্দা। পিতা নাজিম উদ্দীন ও মাতা সলেমা খাতুনের একমাত্র সন্তান ।  অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনার পর সামাজিক বৈষম্যের স্বীকার হয়ে ছাড়তে হয় পড়াশুনা । যোগদেন তৃতীয় লিঙ্গের গোষ্ঠীর সাথে। জিবিকার তাগিদে ছুটে বেড়ান এদিক সেদিক। 

সীতাকুণ্ড উপজেলা   নির্বাচনে ৩ লক্ষ ২৪ হাজার ২৪০ জন ভোটারের মধ্যে লতা একমাত্র তৃতীয় লিঙ্গের ভোটার।  উপজেলায় আরো প্রায় ১শতাধিক তৃতীয় লিঙ্গের মানুষ থাকলেও তারা তৃতীয় লিঙ্গের ভোটার হিসাবে তালিকাভুক্ত হতে পারেনি। তারা পুরুষ ও নারী ভোটার হিসাবে তালিকাভুক্ত।  লতা এই নিবার্চনে তৃতীয় লিঙ্গের মানুষ হিসাবে নিজে  ভোট দিবেন। 

 সীতাকুণ্ড উপজেলা নির্বাচন কমিশনারের অতিরিক্ত দায়িত্বে থাকা  কর্মকর্তা জসিম উদ্দীন বলেন, সীতাকুণ্ডে মোট ভোটারের মধ্যে শুধুমাত্র একজন তৃতীয় লিঙ্গের ভোটার হিসাবে তালিকাভূক্ত লতা । অন্যরা  নারী-পুরুষ হিসাবে নিবন্ধিত। 

এমএসএম / এমএসএম

গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা