ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

পাটগ্রাম সীমান্তে দিয়ে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ৭-৫-২০২৪ দুপুর ৪:১৪

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে  বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক শফিউদ্দিনকে (৫০) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি)।

মঙ্গলবার (৭ মে) দুপুরে পাটগ্রাম থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম নিশ্চিত করে বলেন, ‘বিজিবি কর্তৃক আটক ভারতীয় নাগরিককে আদালতে পাঠানো প্রক্রিয়াধীন।

এর আগে সোমবার রাতে সীমান্তের কালিরহাটের টেপুরগাড়ী ৮৭১ নম্বর মেইন পিলারের ৬ নম্বর সাব পিলারের কাছে ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটক শফিউদ্দিন ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৫ ওসুল পুকুরী গ্রামের মৃত জহির উদ্দিন ওরোফ ডানটার ছেলে।

বিজিবি জানায়, পাটগ্রাম সীমান্তের কালিরহাটের টেপুরগাড়ী ৮৭১ নম্বর মেইন পিলারের ৬ নম্বর সাব পিলারের নিকট দিয়ে প্রায় ৫০ গজ অভ্যন্তরে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের কালিরহাটের টেপুরগাড়ী উত্তরপাড়া গ্রামে প্রবেশ করে ভারতয়ী নাগরিক শফিউদ্দিন। এ সময় ৬১ বিজিবি ব্যাটালিয়ন (তিস্তা-২) এর কালিরহাট ক্যাম্পের টহল দলের সদস্যরা তাঁকে আটক করে। 

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি ভারতীয় নাগরিক শফিউদ্দিনকে ১৯৫২ সনের প্রবেশ নিয়ন্ত্রণ আইনের ৪ ধারায় একটি মামলা দিয়ে পাটগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু