ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুমকিতে মাহফিল কমিটি নিয়ে সংঘর্ষ নিহত ০১


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ৭-৫-২০২৪ দুপুর ৪:৫২

দুমকিতে মাহফিল কমিটিতে নাম না রাখায় উভয়পক্ষের সংঘর্ষে গুরতর আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার রাত সাড়ে ১২ টার দিকে মোশারেফ হোসেন (৪০) মারা যান।  তিনি দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের পূর্ব কার্তিকপাশা গ্রামের বাসিন্দা। দুমকি থানার ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বিষয়টি  নিশ্চিত করেছেন। 
২৬ এপ্রিল শুক্রবার রাত আটটার দিকে  পূর্ব কার্তিক পাশা মাহফিলকে কেন্দ্র  করে উভয়পক্ষে সংঘর্ষে মোশারফসহ ১৫ জন আহত হয়।
ওই সংঘর্ষের ঘটনায় নিহত মোশারফ মুন্সির ভাই সুলতান মুন্সী এবং  অপরপক্ষে নেসার উদ্দিন বাদি হয়ে ২৯ এপ্রিল দুমকি থানায় পৃথক দুটি করেন তদান্তধীন আছে বলে জানান ওসি।
তিনি জানান, পূর্ব কার্তিক গ্রামের কারিমিয়া মাদ্রাসা মাঠে বার্ষিক  ওয়াজ মাহফিল কমিটিতে স্থানীয়  সোবাহান মুন্সীর নাম না রাখায় মাহফিল কমিটি ও মুন্সী বাড়ির লোকদের মধ্যে  সংঘর্ষে মোশারেফ মুন্সীসহ ১৫ জন আহত হয়।
আহতদেরকে প্রথমে দূমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সেখান থেকে    মোশারেফ মুন্সিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং ১০ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে মোশারেফ  মুন্সি মারা যান  । 
নিহত মুন্সির ভাই সুলতান মুন্সী বলেন আমার ভাইকে অন্যায়ভাবে  হত্যা করা হয়েছে। আমি  এ হত্যাকান্ডের বিচার চাই।মাহফিল কমিটির প্রধান মাওলানা নেছার উদ্দিন বলেন, মাহফিল কমিটিতে সোবাহান মুন্সীর নাম না রাখায় তারা আয়োজকদের উপর হামলা চালায়।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস