ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চৌগাছায় সংসদ সদস্য ডাঃ তৌহিদুজ্জামানের উদ্যোগে স্বাস্থ্য সেবা পেলেন ১ ২০ জন রোগী


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ৭-৫-২০২৪ বিকাল ৫:৩০
যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামানের পক্ষ থেকে দিনব্যাপি বিনামূল্যে উচ্চরক্তচাপ, ডায়াবেটিস রোগ নির্ণয় ও স্বাস্থ্য পরামর্শের জন্য মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে। একই সাথে তাপদাহে ক্লান্ত শ্রমজীবী মানুষ ও পথচারিদের মধ্যে খাবার পানি, ভিটামিস সি সমৃদ্ধ শরবত ও স্যালাইন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে মেইন বাসস্টান্ডে ও বিকালে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভিন্নধর্মী এই কার্যক্রম পরিচালনা করা হয়।
দুটি মেডিকেল ক্যাম্পে ১’শ ২০ জন রোগীর উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষাসহ বিভিন্ন স্বাস্থ্য পরামর্শ দেয়া হয়। মেডিকেল ক্যাম্পে আগত রোগীরা জানান, আমাদের এমপির এই উদ্যোগটি খুব ভালো। গরীব অসহায় মানুষরা নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন না। অনেকে জানেন না তার কোন উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস আছে কিনা। এই ক্যাম্পে পরীক্ষা করে বেশ উপকার হলো। আমরা জানতে পারলাম রোগ সন্মদ্ধে। এছাড়া বিভিন্ন পরামর্শও পেয়েছি। রোগীরা জানান, সাধারণ মানুষের জন্য এই মেডিকেল ক্যাম্প চালু থাকলে ভালো হবে।
মেডিকেল ক্যাম্পের দায়িত্ব পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট মোঃ সাইফুল ইসলাম ও সহকারী নার্স আমবিয়া খাতুন রিমা। এছাড়া মেডিকেল ক্যাম্প থেকে তাপদাহে ক্লান্ত শ্রমজীবী মানুষ ও পথচারিদের মধ্যে খাবার পানি, ভিটামিস সি সমৃদ্ধ শরবত, স্যালাইন ও ছাতা বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

নাচোলে ডিএপি সার মজুদের অভিযোগ, ৫ হাজার টাকা জরিমানা নিয়ে কৃষকদের অসন্তোষ

ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনে অশেষ কল্যাণ ও মাহাত্ম্য রয়েছে

বাঘা পৌরসভার কাশেম-ফকির মাজারে টিউবওয়েল স্থাপন করলেন শামীম সরকার

আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯ বছর বয়সী রাজু দেখতে ৬ বছরের শিশু

মনোহরগঞ্জ - লাকসাম কুমিল্লয় আখের বাম্পার ফলন বাড়তি দামে কৃষকের মুখে হাসি

চিতলমারীতে মাদক সেবনের অপরাধে এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত

বিদ্যুৎ সংযোগ না থাকলেও গ্রাহকের নামে ২০ হাজার টাকার বিল, পল্লী বিদ্যুৎ অফিসে মিটার জালিয়াতির অভিযোগ

খালিয়াজুরীর অর্জুন ধর বিয়ের জন্য বারবার ধর্ম বদল, যুবকের বিরুদ্ধে প্রতারণার মামলা

উজানটিয়া এ.এস. আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দাউদকান্দিতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি: আড়াই মাসে বিপুল মাদক উদ্ধার

বাউফলে “ঘাস খাওয়াতে ২০০ টাকা লাগে” সংবাদের তীব্র প্রতিবাদে মানববন্ধন