চৌগাছা থানা পুলিশের অভিযানে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার
যশোরের চৌগাছা থানা পুলিশের অভিযানে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে। তবে আটক করতে পারেনি মাদক ব্যবসায়ী মিনালকে। সোমবার সন্ধ্যায় বৈরী আবাহওয়ার মধ্যে পুলিশ এই অভিযান পরিচালনা করেন এবং সফল হন। এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার সেকেন্ড অফিসার এস,আই মেহেদী হাসান মন্নু সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সীমান্তবর্তী গ্রাম ইন্দ্রপুর মৎস্য অফিসের সামনে অভিযান পরিচালনা করেন।
এসময় সেখানে মাদক বিক্রির জন্য অবস্থান করছিল একই উপজেলার গয়ড়া গ্রামের চিহৃত মাদক ব্যবসায়ী আহাদ আলীর ছেলে মিনাল (৩০)। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মিনাল তার কাছে থাকা ফেনসিডিলের প্যাকেট ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। পুলিশও তার পিছু নেই কিন্তু আটক করতে ব্যার্থ হন। এ সময় প্যাকেট তল্লাশি করে ২৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
থানার সেকেন্ড অফিসার এস,আই মেহেদী হাসান মন্নু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিনালকে আসামী করে মাদকদ্রব্য আইনে থানায় মামলা হয়েছে। আসামী মিনালকে আটকে পুলিশ তৎপর আছে।
এমএসএম / এমএসএম
নাচোলে ডিএপি সার মজুদের অভিযোগ, ৫ হাজার টাকা জরিমানা নিয়ে কৃষকদের অসন্তোষ
ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনে অশেষ কল্যাণ ও মাহাত্ম্য রয়েছে
বাঘা পৌরসভার কাশেম-ফকির মাজারে টিউবওয়েল স্থাপন করলেন শামীম সরকার
আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
১৯ বছর বয়সী রাজু দেখতে ৬ বছরের শিশু
মনোহরগঞ্জ - লাকসাম কুমিল্লয় আখের বাম্পার ফলন বাড়তি দামে কৃষকের মুখে হাসি
চিতলমারীতে মাদক সেবনের অপরাধে এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত
বিদ্যুৎ সংযোগ না থাকলেও গ্রাহকের নামে ২০ হাজার টাকার বিল, পল্লী বিদ্যুৎ অফিসে মিটার জালিয়াতির অভিযোগ
খালিয়াজুরীর অর্জুন ধর বিয়ের জন্য বারবার ধর্ম বদল, যুবকের বিরুদ্ধে প্রতারণার মামলা
উজানটিয়া এ.এস. আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
দাউদকান্দিতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি: আড়াই মাসে বিপুল মাদক উদ্ধার
বাউফলে “ঘাস খাওয়াতে ২০০ টাকা লাগে” সংবাদের তীব্র প্রতিবাদে মানববন্ধন
Link Copied