ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কুবির উদ্ভূত পরিস্থিতি ও শিক্ষক সমিতির দাবি পর্যালোচনায় দুই কমিটি


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ৮-৫-২০২৪ দুপুর ২:২৬
সাত দিন বন্ধ থাকার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৯৩ তম জরুরি সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির  দাবিসমূহ পর্যালোচনার জন্য পাঁচ সদস্যের একটি কমিটি এবং গত ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত ঘটনা তদন্তের জন্য আরেকটি পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত আলাদা অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানা যায়। 
 
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির  দাবিসমূহ পর্যালোচনার জন্য পাঁচ সদস্যের  কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবু তাহের ও সচিব হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। এছাড়া এ কমিটিতে সদস্য হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব আবদুন নূর  মুহম্মদ আল ফিরোজ, বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের। 
 
এছাড়া গত ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত ঘটনা তদন্তের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্রকে আহ্বায়ক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরীকে সচিব করে আরেকটি পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে। এই কমিটিতে সদস্য হিসেবে আরো আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো: হেলাল উদ্দিন নিজামী, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খালেদা আক্তার। 
 
আন্দোলনরত শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন,  'একটি কমিটিতে শিক্ষক সমিতির প্রতিনিধি আছে, অপর একটি কমিটিতে শিক্ষক সমিতির প্রতিনিধি থাকা উচিত ছিল। আমাদের সাথে আলোচনা করে কমিটি করা হয়নি। এ ব্যাপারে আমাদের সাধারণ সভা শেষে আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানাবো।'
 
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মেহেদী হাসান বলেন, 'গত ১৯ ফেব্রুয়ারি শিক্ষকদের উপর যে হামলা হয়েছে সেটির তদন্ত কমিটিই ত পূর্ণাঙ্গ হয়নি, ৩০ তারিখের (৩০এপ্রিল) কমিটি নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। ঘটনার যে সূত্রপাত সেখান থেকে শুরু না করে মাঝখান থেকে শুরু করা বিভ্রান্তিমূলক। তো আমাদের একটাই দাবি মাননীয় উপাচার্য এবং কোষাধ্যক্ষের পদত্যাগ। শিক্ষকদের উপর হামলা করার মতো ঘটনা ঘটানোর পর তিনি কোনোভাবেই উপাচার্য থাকতে পারেন না এবং সিন্ডিকেটে তার কোনো আইনগত অধিকার থাকে না।'
 
এর আগে গত ২৫ এপ্রিল ১৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে সংগঠিত ঘটনা তদন্তের জন্য চার সদস্যের কমিটি করা হয়। এ কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক  ড. মোহাম্মদ আব্দুল্লাহ মামুন এবং সচিব হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী। এছাড়া সদস্য হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন কর্তৃক মনোনীত প্রতিনিধি; যা নির্ধারিত হয়নি। 
 
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গত ১২ মার্চ ৭ দফা দাবি উপস্থাপন করে। এই ৭ টি দাবি উপস্থাপনের জন্য প্রথমে ১৩ ও ১৪ মার্চ চূড়ান্ত পরীক্ষা বাদে সকল কার্যক্রম বর্জন করে শিক্ষক সমিতি। এরপর ১৯ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত আবার ক্লাস বর্জন করে।   ২১ থেকে ২৩ এপ্রিল আবারো ক্লাস বর্জন করে শিক্ষক সমিতি।

এমএসএম / এমএসএম

পবিপ্রবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনায় আব্দুর রহিম

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার

বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

‎উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ