মানিকছড়িতে জাল ভোটারের ছড়াছড়ি
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে মানিকছড়িতে বিভিন্ন কেন্দ্র জাল ভোটারের ছড়াছড়ি দেখা যায়। সকালে নারী ও পুরুষ ভোটারের ভীড় দেখা গেলেও ভোট কেন্দ্রে দুপুরের পর কেন্দ্র ফাঁকা হতে শুরু করে। দুপুর ২টা নাগাদ কাস্টিং হয়েছে ৪৫.৪৬ শতাংশ।
এদিকে জাল ভোট প্রদানে সহায়তা ও জাল ভোট দেওয়ার অপরাধ ৩ জনকে ১৫ হাজার টাকা জরিমানা ও নগদ ১৫ হাজার অর্থ জব্দ করেছে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম মোস্তফা । অভিযুক্তরা হলেন, উপজেলার গভামারা এলাকার মো. সম্রাট (১৮), মো. ইউসুফ আলী(৩৩) ও তিনটহরী মাস্টার পাড়ার মো. রানা (২২)। এ রিপাের্ট লেখা পর্যন্ত জাল ভোট দেয়ার দায়ে ৪জন আটক হয়েছে বলে জানা গেছে।
উপজেলার ২১ কেন্দ্রের ১৪১ বুথে সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে প্রশ্নবিদ্ধ হতে শুরু করে জাল ভোটাররা। এছাড়া ভোটারদের বিভিন্ন ধরনের ভীতি প্রর্দশনের অভিযোগ উঠেছে। এদিকে সকালে নারী ভোটারের উপস্থিতি বেশি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে পুরুষ ভোটারও বাড়তে থাকে । তবে দুপুরের পর প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি কমে যায়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী নির্বাচন কর্মকর্তা মো. শওকত আলী চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন ।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন