ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

গাজীপুরের ৬টি ওয়ার্ডে মহানগর যুবলীগের ৪১সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ৮-৫-২০২৪ বিকাল ৫:৫০
গাজীপুরে মহানগর আওয়ামী যুবলীগের অন্তর্গত ছয়টি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এ আহ্বায়ক কমিটির অনুমোদন প্রদানের নির্দেশ দেন। মঙ্গলবার কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. কামরুল আহসান সরকার রাসেল। 
এই কমিটির চিঠিতে স্বাক্ষর করেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. কামরুল আহসান সরকার রাসেল, যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলাম, সুমন আহমেদ শান্ত বাবু ও মো. আলমগীর হোসেন। এতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী গাজীপুর মহানগর শাখার অন্তর্গত ২, ২০, ৩২, ৪১, ৪৯ ও ৫১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ৪১সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি অনুমোদন করা হলো।
গাজীপুর মহানগর ২নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মোঃ কাবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ সোলাইমান মিয়া ও মোঃ সাইফ বিন আজাদ। গাজীপুর মহানগর ২০নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মোঃ রাকিবুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম, মোঃ বাবুল হোসেন ও মোঃ ওসমান আলী। গাজীপুর মহানগর ৩২নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মোঃ মতিউর রহমান আকন, যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম, মোঃ জাকির হোসেন ও মোঃ জামান মিয়া। গাজীপুর মহানগর ৪১নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মোঃ মাসুদ আলম সরকার, যুগ্ম আহ্বায়ক মোঃ খাইরুল আলম ভূঁইয়া, মোঃ হারুন সরকার ও মোঃ রাহাত খান রবিন। গাজীপুর মহানগর ৪৯নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মোঃ আমির হোসেন হামজা, যুগ্ম আহ্বায়ক মোঃ ফজল করিম, মোঃ সোহেল ও মোঃ বিপ্লব আহমেদ সরদার। গাজীপুর মহানগর ৫১নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মোঃ মোস্তফা মিয়া, যুগ্ম আহ্বায়ক মোঃ আশরাফুল আলম মাসুম, মোঃ কাউসার রহমান সাগর, মোঃ জালাল মাহমুদ টুটুল ও মোঃ সামসুদ্দিন জামান সেলিম।
এ বিষয়ে মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মোঃ কামরুল আহসান সরকার রাসেল বলেন, গত সোমবার বিকেলে যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের অনুমতিক্রমে ৬টি ওয়ার্ডের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। প্রতিটি কমিটিতে একজন করে আহ্বায়ক ও তিনজন করে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ৯০ দিনের মধ্যে ওই কমিটিগুলো পূর্ণাঙ্গ কমিটি হিসেবে ঘোষণা করা হবে।

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ