নড়াইলের কালিয়া উপজেলায় নির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছেন লায়ন নুর ইসলাম
নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চিংড়ি মাছ প্রতিক নিয়ে খান শামিম রহমান ওসি ৩০৪৬৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস এম নাজমুল হক প্রিন্স দোয়াত কলম প্রতিক নিয়ে ১৬৮৬২ ভোট পেয়েছেন।
এছাড়া অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী, কৃষ্ণপদ ঘোষ মোটরসাইকেল প্রতিক নিয়ে ১১৪৭৫ ভোট, মো: মাহমুদুল হাসান কায়েস ঘোড়া প্রতিক নিয়ে ১০৪০৭ ভোট, এস এম হারুন অর রশিদ আনারস প্রতিক নিয়ে ৭৪৬০ ভোট পেয়েছেন।
নির্বাচনে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মাহাবুবুল আলম উড়োজাহাজ প্রতিক নিয়ে ১৯৫৭৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: ইব্রাহিম শেখ মাইক প্রতিক নিয়ে ১৬০৯০ ভোট পেয়েছেন।
নির্বাচনে ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ববিতা বেগম ফুটবল প্রতিক নিয়ে ৪২৪৭৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিউটি আক্তার ১৯৩৫৬ ভোট পেয়েছেন।
বুধবার (৮ মে) সকাল ৮ টা থেকে কালিয়া উপজেলার ৮২টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালে কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। ভোট গণনা শেষে রাত সাড়ে ১০ টায় কালিয়া উপজেলা অডিটোরিয়ামে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার কালিয়া উপজেলা পরিষদ নির্বাচন মোহাম্মদ জসিম উদ্দিন বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন।
উল্লেখ্য, একটি পৌরসভা এবং ১৪ টি ইউনিয়ন নিয়ে কালিয়া উপজেলা গঠিত। ওই উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৯৭ হাজার ২০৯ জন। এর মধ্যে ৭৯১৯৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বৈধ ভোট সংখ্যা ৭৬৬৪৭ জনের এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ২৫৪৯ জনের। ভোটের শতকরা হার ৪০.১৬%। ৮২টি কেন্দ্রে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড