সোহরাওয়ার্দী কলেজ রেডক্রিসেন্ট দলের বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উদযাপন
বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস- ২০২৪' উদযাপন করেছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ যুব রেড ক্রিসেন্ট দল। যুদ্ধহীন মানবিক পৃথিবী প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের ৭টি মূলনীতি ও মানবসেবামূলক কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয় 'বাঁচিয়ে রাখি মানবতা'।
৮ মে ২০২৪ খ্রি. (বুধবার), বেলা ১২ টার দিকে কেক কাটার মাধ্যমে দিবসটি উদযাপনের সূচনা হয়। এসময় উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ ও আরসিওয়াই চিফ এডভাইজর অধ্যাপক মো. মোহসীন কবির, আরসিওয়াই টিচার ইনচার্জ সহযোগী অধ্যাপক ড. সামসুন নাহার, দলনেতা এবং যুব রেড ক্রিসেটের নতুন পুরাতন সকল যুব সদস্যবৃন্দ।
এরপর কলেজ প্রাঙ্গণে তাপদাহ (হিটওয়েব) এর উপর একটা মহড়া অনুষ্ঠিত হয় যেখানে তাপদাহে জনসাধারণের করনীয় সম্পর্কিত বার্তা প্রচার করা হয়। মহড়া শেষে টিচার ইনচার্জ ও দলনেতা যুব সদস্যদের সামনে বক্তব্য রাখেন।এসময় টিচার ইনচার্জ জনাব ড. সামসুন নাহার বলেন, 'তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, প্রিন্সিপাল স্যারও তোমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। আজকের পোগ্রাম খুব সুন্দর ছিলো। শুভকামনা সবার জন্য।'
দলনেতা আতিকুল ইসলাম মমিন বলেন, 'সবাইকে অসংখ্য ধন্যবাদ, রেড ক্রিসেন্ট মানে ইমার্জেন্সি রেসপন্স, আর সেটাই কিন্তু আমরা করে আসছি। আপনাদের দক্ষতা প্রশংসা কোরাচ্ছে সর্বত্র। জেলা ইউনিট, সিটি ইউনিট কিংবা জাতীয় সদর দপ্তর সব জায়গাতেই আমরা জেলা ইউনিট এর সাথে সফলতার সাথে কাজ করে যাচ্ছি।'উল্লেখ্য, রেড ক্রস ও রেড ক্রিসেন্ট এর প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্ট ১৮২৮ সালের ৮ মে সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্ম গ্রহণ করেন। মহান এই ব্যক্তিকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে প্রতিবছর তাঁর জন্মদিনটিকে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস হিসেবে সারাবিশ্বে উদযাপন করা হয়। সে ধারাবাহিকতায় বিশ্বের ১৯১টি দেশের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সাথে পালিত হয় দিবসটি।
এমএসএম / এমএসএম
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল
১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন
ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ
বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী
নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ