ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচন- ২০২৪ বিজয়ী হলেন যারা


আরিফুর রহমান সাগর, গজারিয়া photo আরিফুর রহমান সাগর, গজারিয়া
প্রকাশিত: ৯-৫-২০২৪ দুপুর ১:৮

প্রথম ধাপে গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন  কাপ পিরিচ মার্কা প্রতীকের প্রার্থী গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুর আহমেদ খান জিন্নাহ তার নিকটতম প্রতিদ্বন্দী আনারস মার্কা প্রতীকের প্রার্থী গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলামের চেয়ে ২০৯৬৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছে।

বুধবার (৮ মে) ২০২৪ প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভবে ব্যালটপেপার পদ্ধতিতে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে সর্বমোট ৬০ টি কেন্দ্রে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে দেখা যায়, কাপ পিরিজ মার্কা প্রতিকের প্রার্থী গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুর আহমেদ খান জিন্নাহ পেয়েছেন ৪৪৫৩৫ ভোট ও  আনারস মার্কা প্রতিকের প্রার্থী গজারিয়া  উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম পেয়েছেন ২৩৫৬৯ ভোট। এছাড়া অন্য দুই চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীকের আবুল বাসার পেয়েছেন ৯৩ ভোট ও দোয়াত কলম প্রতীকের আশরাফুল ইসলাম আকাশ পেয়েছেন ১৪১৯ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে ৩১২০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন টিউবওয়েল মার্কা প্রতীকের মো. সাইফুল ইসলাম মন্টু, তার নিকটতম প্রতিদ্বন্দী তালা মার্কা প্রতীকের মো. জুনায়েত হোসেন মনির পেয়েছেন ২৩৬২১ ভোট এছাড়া চশমা মার্কা প্রতীকের আতাউর রহমান নেকী পেয়েছেন ১২৭২৫ ভোট ও বই প্রতীকের মনসুর আলম পেয়েছেন ৭২২ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৬৩৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ফুটবল মার্কা প্রতীকের মোসা. মীনা আক্তার, তার নিকটতম প্রতিদ্বন্দী কলস মার্কা প্রতীকের মেহেরুন নেসা উত্তরা পেয়েছেন ২০৮৫৮ ভোট। এছাড়া  পদ্মফুল মার্কা প্রতীকের খাদিজা আক্তার পেয়েছেন ১৩৬৬৮ ভোট ও হাঁস মার্কা প্রতীকের নুসরাত জাহান মিতু পেয়েছেন ৭৫৯০ ভোট।

এই উপজেলায় মোট ভোটার ১৪৭২৪৬ জন। যার মধ্যে পুরুষ ৭৫৯৪৬ জন ও নারী ৭১৩০০। চেয়ারম্যান পদে সর্বমোট ভোট পড়েছে ৬৯৬১৬ টি।

এমএসএম / এমএসএম

পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার

তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা

রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ

বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা

নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন

শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ

বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে

প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া

দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর

টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক