ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

সীতাকুণ্ডে উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ৯-৫-২০২৪ দুপুর ১:৪১

সারাদেশে প্রথম ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদ  চেয়ারম্যান পদে আনারস প্রতীকে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আরিফুল আলম চৌধুরি রাজু। উপজেলা নির্বাচন কমিশনারের অতিরিক্ত দায়িত্বে থাকা মো: জসিম উদ্দীন  এই ফলাফল নিশ্চিত করেছেন।

বুধবার (৮ মে) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে উপজেলার ৯২ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।উপজেলার ৩ লক্ষ ২৪ হাজার ২৪০ জন ভোটারের মধ্যে ৫৯ হাজার ৭৯৫  ভোট পেয়ে নির্বাচিত হন আরিফুল আলম। তার  একমাত্র  প্রতিদ্বন্দ্বী প্রার্থী দোয়াত কলম প্রতীকের প্রার্থী মহিউদ্দীন আহম্মেদ মন্জু পেয়েছেন  ১১ হাজার ১৮৬  ভোট। প্রায় ৪৮ হাজার ভোটের ব্যবধানে রাজু বিজয়ী হয়েছেন।  কেন্দ্রগুলোতে  শতকরা ভোট পড়েছে  ২২.৩৯৯ শতাংশ। 

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির কারনে ভোটার কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বাড়তে থাকে। তবে চোখে পড়ার মতো ভোটার কেন্দ্রগুলোতে দেখা যায়নি। কোথাও কোথাও সকাল ১০ টা পর্যন্ত ভোট পড়েনি।  কোন রকম বিশৃঙ্খলা ও অভিযোগ ছাড়াই নির্বাচন শেষ হয়েছে। আরিফুল আলম চৌধুরি বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এর আগে তিনি বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে নৌকার সমর্থিত প্রার্থীর কাছে  পরাজিত হন। 

অন্যদিকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উড়োজাহাজ প্রতীকের গোলাম মহিউদ্দীন। তিনি মোট ভোট পেয়েছেন  ৫৮ হাজার ০২০ ভোট  তার প্রতিদ্বন্দ্বী জালাল আহম্মেদ টিউবওয়েল প্রতীকে ভোট পেয়েছেন ১১ হাজার ২৩৩ ভোট । মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পদ্মফুল প্রতীক নিয়ে শাহীনূর আক্তার বিউটি। তিনি ভোট পেয়েছেন   ৫৪ হাজার ৭৯২ ভোট।   তার  প্রতিদ্বন্দ্বী শামীমা আক্তার হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৮০৯  ভোট ও হামিদা আক্তার ফুটবল প্রতীকে  পেয়েছেন ৫ হাজার ৬৩৭  ভোট। 

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন