ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্দ্বীপ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আনোয়ার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শান্তার জয়লাভ


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ৯-৫-২০২৪ দুপুর ১:৪৫

 ৮ মে ছিলো সন্দ্বীপ উপজেলা পরিষদের নির্বাচন। উক্ত নির্বাচনে উপজেল চেয়ারম্যান হিসাবে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম আনোয়ার হোসেন ৪১৩৮৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।তার বাকী ৪ প্রতিদ্বন্দ্বীর মধ্যে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মিশন কাপ পিরিচ মার্কায় ২৫৩১ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে যুব মহিলা লীগের যুগ্ম আহব্বায়ক হালিমা বেগম শান্তা  ফুটবল প্রতীক নিয়ে ৩৬৭৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম এক মাত্র প্রতিদ্বন্দ্বী নাহিদা তানমী লিজা কলস প্রতীকে  ৫৮৮৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।অপরদিকে  পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ওমর ফারুক ইতোপূর্বে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।উপজেলা চেয়ারম্যান পদে বাকী ৪ প্রার্থীর মধ্যে সাবেক ভাইস চেয়ারম্যান  ফোরকান উদ্দিন আহম্মেদ দোয়াত কলম মার্কায় ৪৩৪ ভোট,শেখ মোহাম্মদ জুয়েল হেলিকপ্টার মার্কায় ৩২৭ ভোট ও এ্যাডভোকেট নাজিম উদ্দিন জামশেদ মোটরসাইকেল মার্কায় পেয়েছেন ৮৭ ভোট।

গতকাল সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় সকালে বৃষ্টিপাতের কারনে প্রায় দেড়ঘন্টা ধরে ভোটার উপস্থিতি ছিলো খুবই নগন্য,ভোটগ্রহনকারী কর্মকর্তারা অলস সময় কাটাচ্ছেন। এরপর বৃষ্টি থামার পর থেকে আস্তে আস্তে ভোটাররা আসতে শুরু করলেও উপস্থিতি বরাবরই কম ছিলো। কোন অজানা কারনে ভোটারদের ভোটদানে অনাগ্রহের গুঞ্জন ও শুনা গেছে।ভোট গননা শেষে দেখা যায় মোট ৮৫টি কেন্দ্রের ২,৪৫,৬৭৬ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪৫,৩৬২ জন। বৈধ ভোটের সংখ্যা ৪৪৭৬৭। বাতিল ভোট ছিলো ৫৯৫। 
প্রদত্ত ভোটের হার শতকরা ১৮.৪৬। তবে কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের ভূমিকা ছিলো নিরপেক্ষ,তাদের ভূমিকা নিয়ে কোন প্রার্থী প্রশ্ন তোলেননি।কর্মী সমর্থকদের মাঝেও কোন প্রকার উস্কানী বা উত্তেজনা মুলক মনোভাব পরিলক্ষিত হয়নি। 

নির্বাচন চলাকালীন সময়ে দেখা যায় নির্বাচিত চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন সন্দ্বীপের প্রায় প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেছেন,পরিদর্শন করেছেন মহিলা ভাইস চেয়ারম্যান হালিমা বেগম শান্তাও।কিন্তু বাকি প্রার্থীদের চোখে পড়েনি আমাদের এই প্রতিবেদকের। তবে পৌরসভার সব কয়টি কেন্দ্র পরিদর্শন করেছেন মেয়র মোক্তাদের মাওলা সেলিম।

ভোট চলাকালীন সময়ে নির্বাচিত চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন ও মেয়র মোক্তাদের মাওলা সেলিম কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে বক্তব্য দিতে গিয়ে ওনারা আনারসের বিজয় সু-নিশ্চিত বলে যে মন্তব্য করেছেন তার বাস্তবে প্রতিফলন ঘটলো।তারা সকল নেতা কর্মী ও প্রশাসনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ