ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

আশুলিয়া সাড়ে তিন কোটি টাকা মুল্যের খাস জমি উদ্ধার


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ৯-৫-২০২৪ দুপুর ৩:১১
ঢাকা জেলা প্রশাসনের অধীনে সাভারের আশুলিয়া রাজস্ব সার্কেলাধীন বড় রাঙামাটি মৌজার বেদখল হওয়া সাড়ে তিন কোটি টাকা মূল্যের সরকারী সম্পত্তি উদ্ধার করা হয়েছে। এসময় ওই ভূমিতে থাকা অবৈধ দখলদারগনকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আশরাফুর রহমানের নেতৃত্বে উচ্ছেদ করা হয়। বৃহস্পতিবার (৮মে) আশুলিয়ার রাঙামাটি মৌজায় আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান সোহাগ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় জমিতে সরকারি সাইনবোর্ড লাগিয়ে অবৈধ দখলদারদের সতর্ক করা হয়।
 
আশরাফুর রহমান সোহাগ বলেন, আশুলিয়া রাজস্ব সার্কেলাধীন বড় রাঙ্গামাটিয়া মৌজার সি এস, এস এ ০১নং দাগ হতে সৃষ্ট বি আর এস দাগ নং ৭৭ ও ৭৮ এ জমির পরিমাণ ২৯.৬৮ শতাংশ যাহা সি এস, এস এ, আর এস, বি আর এস চারটি রেকর্ডেই ১নং খাস খতিয়ান ভুক্ত সরকারি জমি। উদ্ধারকৃত জমিতে জেলা প্রশাসক  এর নামে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে।  উদ্ধারকৃত জমির বাজারমূল্য ৩ ১/২( সাড়ে তিন) কোটি টাকা।

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ