অবশেষে পঞ্চগড়ে স্বস্তির বৃষ্টি
প্রতীক্ষার দীর্ঘদিনের পর অবশেষে পঞ্চগড়ে কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলেছে। প্রায় ৮ মাস পর পড়ছে বৃষ্টি। বৃহস্পতিবার (৯মে) দুপুরের দিকে পঞ্চগড়ের কিছু এলাকায় বৃষ্টি হয়েছে।
কিছুদিনের তীব্র দাবদাহের পর বৃষ্টি পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ ও প্রাণিকুল।দুপুরে এক পশলা বৃষ্টিতে ধুয়ে যায় তপ্ত জেলার আশপাশের এলাকা।এতে তীব্র গরমে খানিক প্রশান্তি নেমে আসে।এসময় আকাশে মেঘের গর্জন শোনাও গেছে। তুলারডাঙ্গা এলাকার ভ্যানচালক আইজুল হক জানান,অনেকদিন পর বৃষ্টি হওয়ায় শরীরে স্বস্তি এসেছে।
টুনিরহাট এলাকার কৃষক হাসিবুল ইসলাম বলেন,অনেকদিন পরে বৃষ্টি হওয়ায় বাদাম,ভুট্টা,মরিচসহ বিভিন্ন ফসলের উপকারে আসবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড়ের উপপরিচালক আব্দুল মতিন জানান,বৃষ্টি হওয়ায় মানুষ, প্রাণিকুলসহ ফসলে অনেক স্বস্তি নেমে আসবে।এভাবে কয়েকদিন বৃষ্টি হলে ফসলের ফলন পুষিয়ে আসার সম্ভবনা রয়েছে।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা