চৌগাছা উপজেলা নির্বাচনের দায়িত্বে পক্ষপাত মুলক আচারনের অভিযোগ
আসন্ন চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে প্রিজাইডিং ও পোলিং অফিসার বাছায়ে পক্ষপাত মুলক আচারণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নির্বাচন কর্মকর্তা সহকারী রিটানিং অফিসারের উপর দায় চাপিয়ে নিজে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন, তবে সহকারী রিটানিং অফিসারের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি দেখা হচ্ছে বলে জানান।
সূত্র জানায়, সব কিছু ঠিক থাকলে আগামী ২১ মে চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহন করা হবে। এই নির্বাচনে প্রিজাইডং ও পোলিং অফিসার নিয়োগে বরাবরই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে চিঠি দেয়া হয়। স্বস্ব প্রতিষ্ঠান তাদের শিক্ষকদের তালিকা অনলাইনে ও হার্ড কপি সংশ্লিষ্ঠদের কাছে জমা দেন। ভোটে জনবল বেশি লাগতে পারে এমন ভবনা হতে এবারই প্রথম উপজেলার কিন্ডার গার্টেন স্কুল ও পৌরসভা হতে তালিকা নেয়া হয়। কিন্ডার গার্টেনের শিক্ষকরা নির্বাচনে ডিউটি পালন করবেন এমন খবরে আনন্দে আত্মহারা সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। কিন্তু শিক্ষকদের সব স্বপ্ন বিফলে গেছে। গত দুই দিন ধরে নির্বাচন অফিস হতে স্বস্ব শিক্ষা প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছেন এক দিনের প্রশিক্ষন গ্রহনের জন্য কিন্তু বাদ পড়েছে সকল কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকরা। শুধু কিন্ডার গার্টেন না চৌগাছা আইপি পৌর ও ঝাউতলা মাধ্যমিক বিদ্যালয় হতে একজন কেউ এই দায়িত্বে নেয়া হয়নি বলে জানা গেছে। একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা চৌগাছায় দীর্ঘদিন চাকরি করছেন। তিনি ইচ্ছামত এসব কাজে প্রতিষ্ঠান নির্বাচন করেন এবং তাদেরকেই বরাবর দায়িত্ব দেন।
একাধিক কিন্ডার গার্টেন স্কুলের প্রধানগন জানান, কেনই বা আমাদের উৎসাহ দিলেন আর পরে কাছে ডেকে ছুড়ে ফেলে দিলেন ? লোকবল বেশি হলে কিন্ডর স্কুল হতে একজন করে শিক্ষক নিলেও তো আমরা কিছুটা হলেও স্বস্তি পেতাম।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজার কাছে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের কোন কিছুই আমার হাতে নেই, এটি সব দেখা শুনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা মহোদয়।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার সুস্মিতা সাহার কাছে জানার জন্য মোবাইলে ফোন দিলে রিসির্ভ করেন উপজেলা সহকারী কমিশার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গুঞ্জন বিশ্বাস। তিনি বলেন, আমার জানা মতে কোন প্রতিষ্ঠান দায়িত্ব থেকে বাদ যাবেন না, কেন বাদ গেলেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার
গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক
জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক
সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন
চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র্যালি ও আলোচনা সভা
বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি
Link Copied