ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

দুমকীতে বোরো ধানের বাম্পার ফলন


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ৯-৫-২০২৪ বিকাল ৫:২১

 বুক ভরা স্বপ্ন নিয়ে নির্বিঘ্নে বোরো ধান কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন পটুয়াখালী জেলার দুমকীর কৃষাণ-কৃষাণীরা। 

অনুকূল আবহাওয়া বিরাজ করায় কৃষকের চোখে-মুখে ফুটে উঠেছে কাঙ্খিত আশার ছাপ। নতুন ধানের ম ম গন্ধ ছড়িয়ে পড়েছে চারদিক। গত দু'দিনের বৈরী আবহাওয়ার কারণে কৃষকদের মনে যে আতঙ্কের জন্ম নিয়েছিল এখন আর সেটি নেই। আবহাওয়া ভালো হওয়ায় ধান কাটার মহোৎসব চলছে। 

আগে এ উপজেলায় কেবল আমন ও ইরি ধানের চাষ করা হলেও কৃষিতে উন্নত প্রযুক্তির আবির্ভাব ও উপজেলা কৃষি অফিসের সহায়তার ফলে বোরো ধান চাষে আগ্রহী হচ্ছে স্থানীয় কৃষকেরা। 

কৃষকদের সাথে কথা বলে জানা যায়, আগে এ উপজেলায় কেবল আমন ও ইরি ধানের চাষ করা হলেও কৃষিতে উন্নত প্রযুক্তির আবির্ভাব ও উপজেলা কৃষি অফিসের সহায়তার ফলে বোরো ধান চাষে আগ্রহী হচ্ছে স্থানীয় কৃষকেরা। 

উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কৃষক আঃ সালাম জানান, উপজেলা কৃষি অফিস থেকে ৫ কেজি বীজ ধান ও ২০ কেজি সার দিয়েছে। এছাড়াও উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ মোতাবেক চাষাবাদে ফলন খুব ভালো হয়েছে। এক বিঘা জমিতে ২০-২৩ মণ ধান হয়েছে যা আমি ৯'শ টাকা মণ দরে বিক্রি করেছি। একই ওর্য়াডের অপর কৃষক মিজানুর রহমান অভিযোগ করে বলেন , সার, বীজ ও কীটনাশক নিজ খরচায় মিটাতে গিয়ে আমার উৎপাদন খরচ বেশি পড়েছে। যদি উপজেলা কৃষি অফিস থেকে আমাকে পরামর্শ দিয়েও সহায়তা করা হত তবে 

এসম্পর্কে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন জানান, এবারে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে ৩১১হেক্টর  জমিতে উচ্চ ফলনশীল উফশী জাত, ৫২ হেক্টর জমিতে হাইব্রিড এবং ১ হেক্টর জমিতে স্থানীয় জাতের ধানের চাষ হয়েছে।ইতিমধ্যে প্রায় ৫০ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। এক প্রশ্নর জবাবে তিনি আরও জানান, আগামী সপ্তাহে ধানকাটার জন্য ৫০% ভর্তুকি মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে একটি কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন বিতরণ করা হবে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা

বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত

রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ

রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়

নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন

ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল

বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন

২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার

এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু

পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন

রাজারহাটে সরকারি গুদামের বদলে অটো রাইস মিলে ধান সংগ্রহের অভিযোগ