ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে সাংবাদিকের পা ভেঙে দেওয়ার হুমকি,থানায় জিডি


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ৯-৫-২০২৪ বিকাল ৫:৪৬

ঢাকার ধামরাইয়ে কর্মরত এক সাংবাদিককে পা ভেঙে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে নান্নার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন মোল্লার বিরোদ্ধে।
বুধবার (৮ মে) রাতে ধামরাই থানায় ভুক্তভোগী সাংবাদিক  ঐ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে একটি সাধারন ডায়েরী করেন। ভুক্তভোগী সিরাজুল ইসলাম চ্যানেল এস ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ধামরাই প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

হুমকির একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ভাইরাল হয়েছে।সাংবাদিক সিরাজুল ইসলাম বলেন, আমি সকালে নান্নার ইউনিয়ন পরিষদে যাই। এসময় এলাকাবাসীর খাজনা গত কয়েক বছরের তুলনায় বেশি এসেছে বলে ভুক্তভোগীরা অভিযোগ তুলেছেন। পরে আমি তাদের বক্তব্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছি।
তিনি বলেন, ভুক্তভোগীদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করায় ওই ইউপির চেয়ারম্যান আমার ওপর ক্ষিপ্ত হয়ে আমার মোবাইলে ফোন করে বিভিন্ন রকম হুমকি দেন। পরে আমার পা ভেঙে দেবেন বলেও গালিগালাজ করে।
এ বিষয়ে নান্নার ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লার মুটো ফোনে বার বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।
এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ বিশ্বাস জানান, তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি

প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি

বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ

পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪

দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ

জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক

মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক

টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

লালমনিরহাটে আলোচিত মিতু হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড