পঞ্চগড় আইনজীবী সমিতির নেতৃত্বে আমিনুর-নজরুল
পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদসহ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেল। সমিতির সৃষ্ট ১০ পদের ৬টিই তাদের দখলে। সভাপতি পদে ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আমিনুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে ১১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম। তারা দুজনই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেলের।
১০টি পদের মধ্যে এবার শুধু সহ-সাধারণ সম্পাদক, লিগ্যাল এইড সম্পাদক এবং দুইজন কার্যনির্বাহী সদস্য পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার (৯ মে) দিনব্যাপী ভোট গ্রহণ ও গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. এ হাসান প্রধান। ঘোষিত ফলাফল অনুযায়ী- সহ-সাধারণ সম্পাদক পদে ১২৬ ভোট পেয়ে ফখরুল হাসান তপু (আওয়ামী লীগ), লিগ্যাল এইড সম্পাদক পদে ১১১ ভোট পেয়ে রওশন আখতার লাভলী (বিএনপি), লাইব্রেরী সম্পাদক পদে ১৩১ ভোট পেয়ে হুমায়ুন কবীর বিপ্লব (আওয়ামী লীগ) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১১৮ ভোট পেয়ে ইয়াছিনুল হক দুলাল (বিএনপি) বিজয়ী হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ১৫১ ভোট পেয়ে মেহেদী হাসান মিলন (বিএনপি), ১১০ ভোট পেয়ে আলী আসমান বিপুল (আওয়ামী লীগ), ১১২ ভোট পেয়ে মাসুদ পারভেজ (বিএনপি) এবং ১২৬ ভোট পেয়ে আবুল কালাম আজাদ (আওয়ামী লীগ) বিজয়ী হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. এ. হাসান প্রধান জানান, ১০ পদের নির্বাচনে ২৩১ জন ভোটারের মধ্যে ২২৬ জন ভোট দিয়েছেন। আর তার সঙ্গে নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন অ্যাড. মনিরুজ্জামান মানিক ও অ্যাড. জাহাঙ্গীর আলম।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেকের উপর হামলা, থানায় মামলা দায়ের
নবীনগরে চেয়ারম্যানের ওপর হামলা:দোকান ভাংচুর, থানায় মামলা
ধুনটে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন
শেরপুরে বাবর ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট অভিযান: জ্বালানি তেল জব্দ ও জরিমানা
যশোরে শাশুড়িকে জবাই করে বস্তাবন্দী পুত্রবধূ আটক
মোহনগঞ্জে ফ্রি ভেটেরিনারি ক্যাম্পে গরুকে এলএসডি টিকা, খামারিদের স্বস্তি
মেহেরপুরে অপসাংবাদিকতা প্রতিরোধে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত
সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫
নতুন ব্রিজে নৌ পুলিশের অভিযানে ডাকাত সন্দেহে আটক ২
বরগুনা সরকারি মহিলা কলেজের সামনে কৃষ্ণচূড়ার অপরূপ সৌন্দর্য
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার
প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষায় বসতে পারল না জান্নাতি, এক বছর নষ্টের অভিযোগ