ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১০-৫-২০২৪ বিকাল ৬:২৮
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার ৫০% সরকারি ভর্তুকিতে ধান,গম ও সরিষা ফসল কাটার ৩টি যন্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে এদিন দুপুর সাড়ে ১২ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, ইউএনও রকিবুল হাসান, ক্রেতা কৃষকদের মাঝে এ যন্ত্র বিতরণ করেন। 
 
এ সময় জেলা কৃষি প্রকৌশলী শাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি অফিসার শহিদুল ইসলাম, সহ-কৃষি সম্প্রসারণ অফিসার শরৎচন্দ্র বর্মণ, উপসহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম, স্থানীয় এমপি'র প্রতিনিধি উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম, মেটাল এগ্রিটেক কোম্পানি লিঃ'র মার্কেটিং অফিসার আজিজুর রহমান, কৃষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 
 
কৃষি অফিসার শহিদুল ইসলাম তার বক্তব্যে ৫০% ভর্তুকিতে ৩২ লক্ষ টাকা মূল্যের প্রতিটি যন্ত্র প্রায় ১৬ লক্ষ টাকায় কৃষকদের কেনার সুযোগ ও সেবা দেয়ার জন্য সরকারের প্রশংসা করেন। এই সাথে তিনি স্বল্প সময়ে স্বল্প খরচে ব্যবহারযোগ্য এ যন্ত্র সঠিকভাবে ব্যবহারের জন্য ক্রেতা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেন। এদিন কাশিপুর ইউনিয়নের কৃষক হাসান মিয়াকে ১টি ও নেকমরদ ইউনিয়নের সাব্বির হোসেনকে ১টি যন্ত্র দেয়া হয়। প্রসঙ্গত এর আগে গত ৭ মে কাশিপুর ইউনিয়নের কৃষক সুহেল
রানাকে একইভাবে ১টি যন্ত্র দেয়া হয়। এ যন্ত্র পেয়ে কৃষকরা খুশি হয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা এ যন্ত্র নিজেরা ব্যবহার করবেন এবং অন্য কৃষকদেরকেও এগুলো ব্যবহার করার সুযোগ দেবেন বলে জানান। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির