ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

চৌগাছায় বাস মালিক সমিতির কর্মীর হামলায় এক ইজিবাইক চালক আহত


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ১০-৫-২০২৪ বিকাল ৬:৩০
যশোরের চৌগাছায় বাস মালিক সমিতির নিয়োগকৃত কর্মীর (সড়ক পাহারাদার) হামলায় শিমুল হোসেন অপু নামের এক ইজিবাইক চালক রক্তাত্ব জখম হয়েছে অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে চৌগাছা বাজারে হামলার ঘটনা ঘটে। সে পৌর এরাকার বাকপাড়া মহল্লার মফিজ উদ্দিনের ছেলে। মুহুর্তে খবর ছড়িয়ে পড়লে দেখা দেয় উত্তেজনা। পরে মালিক সমিতির নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
প্রত্যক্ষদর্শী ও আহতের স্বজনরা জানান, প্রতি দিনের মত শুক্রবার সকালে শিমুল হোসেন অপু ইজিবাইক নিয়ে চৌগাছা বাজারে আসেন। সে স্বর্ণপট্টি মুখে ইজিবাইক রেখে যাত্রীর জন্য অপেক্ষা করতে থাকে। সকাল সাড়ে ৮ টার দিকে সেখান হাজির হয় বাস মালিক সমিতির সড়ক পাহারাদার পৌর এলাকার মাঠপাড়া মহল্লার মনুর ছেলে আব্দুল কাদের ও ইছাপুর গ্রামের রিপন হোসেন। তারা ইজিবাইকে যাত্রী উঠানো নিয়ে অপুর সাথে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সেখানে থাকা কাঠের লাঠি দিয়ে ইজিবাইক চালক অপুর মাথায় আঘাত করে, রক্তাক্ত জখম হয় অপু। খবর পেয়ে তার সহযোগীরা উদ্ধার করে চৌগাছা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন। এ খবর ছড়িয়ে পড়ছে ইজিবাইক চালক ও আহতের স্বজনরা চৌগাছা মেইনব বাস ষ্টান্ডে হাজির হতে থাকে দেখা উত্তেজনা। পরবর্তীতে বাস মালিক সমিতির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
বাজারের একাধিক ব্যবসায়ী, পথচারী ও ইজিবাইক চালকরা জানান, চৌগাছা বাস মালিক সমিতি সড়কে ইজিবাইক ও থ্রি-হুইলার চলাচল বন্ধে একটি শক্তিশালী সড়ক পাহারাদার গড়ে তুলেছেন। এই পাহারাদাররা পালাক্রমে ভোর হতে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সড়কে পাহারা দেয়, ইজিবাইক কিংবা থ্রিহুইলারে যাত্রী পাইলে নামিয়ে দেন, শুধু তাই না যাত্রী ও চালকদের সাথে চরম দুব্যবহার করেন। কিছু কিছু সময়ে তারা চালকদের শাররীক ভাবে লাঞ্চিতও করেন। পাহারাদারদের কারনে সড়কে চরম অসহায় ইজিবাইক চালকরা।
বাস মালিক সমিতির একজন দায়িত্বশীল নেতা বলেন, সমিতির ভাবমুর্তি এই সব ছেলেদের কারনে চরম ক্ষুন্ন হচ্ছে। এটি বুঝেও যেন আমরা তাদের কিছুই করতে পারছিনা। কাদের নামের ছেলেটির কারনে সমিতি এর আগেও জরিমানা গুনেছে।
এ বিষয়ে চৌগাছা বাস ও মিনিবিাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, সকালে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। আমরা দ্রæত পদক্ষেপ গ্রহন করি এবং আহতকে চিকিৎসার জন্য কিছু অর্থ দিয়েছি।

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ