ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১১-৫-২০২৪ দুপুর ১:২১

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মো: সাগর হোসেন (৩৫)) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। নিহত সাগর পাবনা জেলার সদর উপজেলার পূর্ব আগরপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। শনিবার (১১ মে) সকালে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন।

জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ৩টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া রাস্তার মাথা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি মালবোঝাই ট্রাক (ঝিনাইদহ ট-১১-০৮০৩) সামনে থাকা চট্টগ্রামমুখী অজ্ঞাতনামা চলন্ত অপর একটি গাড়ীর পিছনে ধাক্কা দিলে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুছড়ে যায়। এ ঘটনায় ট্রাক চালক সাগর রক্তাক্ত জখম সহ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুরবণ করে। সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক সাইদুল হক সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেন এবং দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন জানান, ‘শনিবার রাত ৩টায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের পদুয়া রাস্তার মাথা এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন ট্রাক চালক নিহত হয়েছে। সংবাদ পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।’

এমএসএম / এমএসএম

দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার

হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী

পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক

চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত

শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত