সীতাকুণ্ডে ক্ষতিকর কেমিক্যালে তৈরি হতো আইসক্রিম, জরিমানা ২ লক্ষ টাকা
সীতাকুণ্ডে অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন ও ক্ষতিকর কেমিক্যালে তৈরি হচ্ছিলো আইসক্রিম। ম্যাজিস্ট্রেটের অভিযানে ২ লক্ষ টাকা জরিমানা ও বন্ধ ঘোষনা করা হয় দুইটি আইসক্রিমের ফ্যাক্টরি ।
শনিবার (১১ মে) দুপুর ১২ সময় উপজেলার কুমিরা ও বাড়বকুন্ড এলাকায় অবস্থিত গোল্ডেন ও বিসমিল্লাহ নামক দুইটি আইসক্রিম ফ্যাক্টেরিতে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আলাউদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।
নোংরা পরিবেশ ও মানব দেহের জন্য মারাত্মক সব কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছিলো এসব আইসক্রিম। বিভিন্ন ব্যান্ডের মোড়ক ব্যবহার করে বাজারজাতকরণ করা হচ্ছিলো। দুই লক্ষ টাকা জরিমানা সহ বন্ধ করে দেওয়া হয় দুই ফ্যাক্টরি।
এসময় আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার এসআই কায়েমুল ও ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আলাউদ্দিন বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরি করা দুইটি আইসক্রিম ফ্যাক্টরিকে দুই লক্ষ টাকা জরিমান ও বন্ধ করে দেওয়া হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা