খানসামায় দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি মোজাফ্ফর, সম্পাদক জোনাব
দিনাজপুরের খানসামা উপজেলায় দলিল লেখক কল্যাণ সমিতির নব-গঠিত কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা পরিষদ গেট সেরেস্তায় এক বর্ধিত সভায় দলিল লেখক আব্দুল হামিদ (কবিরাজ) এর সভাপত্বিতে মো. আজাহার আলীর প্রস্তাবে ও মো. মফিদুল ইসলামের সমর্থনে মো. মোজাফ্ফর হোসেনকে সভাপতি ও মো. জোনাব আলীকে সাধারণ সম্পাদক নির্বাচন করে এ কমিটি গঠন করা হয়।
পরে সহ- সভাপতি পদে রবিউল ইসলাম, যুগ্ম-সাধারন সম্পাদক পদে মফিদুল ইসলাম, অর্থ সম্পাদক পদে আজাহার আলী, সহ-অর্থ সম্পাদক পদে বিপ্লব কুমার রায়, দপ্তর সম্পাদক পদেখাদেমুল ইসলাম, কার্যকারী নির্বাহী সদস্য পদে আব্দুল হামিদ (কবিরাজ), প্রফুল্ল্যু চন্দ্র রায়, সদস্য পদে আব্দুল সামাদ, মো. আসাদুজ্জামান (আসাদ), জাহেদুল ইসলাম, সাইফুল ইসলাম, আব্দুল মমিন, বনমালী দাস, প্রশান্ত রায়, জুয়েল ইসলামকে দুই বছর মেয়াদী এ নতুন কমিটি গঠিত হয়েছে।
নব-নির্বাচিত সভাপতি মো. মোজাফ্ফর হোসেন সরকার জানান, দলিল লেখক সমিতির সাংগঠনিক নিয়মতান্ত্রিক ভাবে কমিটি গঠিত হওয়ায় সাধারণ সদস্যদের মাঝে স্বস্থি বিরাজ করছে। আমরা চাই সকলে মিলে মিশে সংগঠনকে গতিশীল করতে। আমরা সব শ্রেনী পেশার মানুষের আন্তরিক সহযোগীতা প্রত্যাশা করছি।
আমি সভাপতি হিসেবে দায়িত্বে থাকাকালিন অবস্থায় দলিল লেখকদের দলিল লেখার ক্ষেত্রে স্বচ্ছতা ও তাদের অধিকার এবং সমিতির অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে শৃঙ্খলা বজায় রাখতে আমি সর্বাত্মক চেষ্টা করব। আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা