ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চৌগাছায় নির্বাচনি প্রচার মাইকে অতিষ্ঠ মানুষ সতর্ক করলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ১২-৫-২০২৪ দুপুর ৩:৪

যশোরের চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার মাইকের যন্ত্রনায় যখন অস্থির উপজেলাবাসি, ঠিক সেই সময়ে জনকল্যানে অগ্রনি ভূমিকা পালন করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গুঞ্জন বিশ্বাস। তার এই কর্মকান্ডকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
আগামী ২১ মে অনুষ্ঠিত হবে চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচন। এবারের নির্বাচনে অন্য কোন দল অংশ না নিলেও ক্ষমতাসীন দল আওয়ামীলীগেরই ৯ প্রার্থী আছেন মাঠে। এরমধ্যে চেয়ারম্যান ২, পুরুষ ভাইস চেয়ারম্যান ২ এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৫ জন আছেন। প্রতীক পাওয়ার পর এসকল প্রার্থী একাধিক প্রচার মাইক বের করে দুপুর ২ টা হতে রাত ৮ পর্যন্ত যে যেমন খুশি সাউন্ড দিয়ে প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন। এবারের নির্বাচনে ভোটারদের কাছে মাইকে ভোট চাওয়ার থেকে গান বাজনা হচ্ছে বেশি এমনটিই জানালেন উপজেলাবাসি। বিরামহীন এই প্রচারে যেমন শব্দ দূষন হচ্ছে তেমনি ভাবে ক্ষতিগ্রস্থ্য হচ্ছেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ থাকার পর প্রতিষ্ঠান খুলেছে, সকল প্রতিষ্ঠান নিচ্ছে পরীক্ষার প্রস্তুতি। এরই মধ্যে চলছে নির্বাচনের প্রচার মাইক যা শিক্ষার্থীদের জন্য মারাত্মক ক্ষতি বলে জানান একাধিক শিক্ষার্থী ও অভিবাক। 
অভিযোগ উঠেছে যারা প্রচার মাইক নিয়ে সড়কে নামছেন তারা সড়কের নিয়ম কানুনের বালাই বোঝেনা, কোথায় মসজিদ, কোথায় হাসপাতাল বা ক্লিনিক কোন কিছুই তারা তোয়াক্কা করছে না শুধুই উচ্চ স্বরে বাজছে মাইক। বিষয়টি উপলব্ধি করতে পেরে চৌগাছা সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাস শনিবার দিবাগর সন্ধ্যা রাতে চৌগাছা ব্রিজের উপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় তিনি প্রচর কাজে যুক্ত ইজিবাইক ও থ্রিহুইলার চালকদের নিকট অনুমতি পত্র চাই কিন্তু অধিকাংশ চালকই সেটি দেখতে ব্যার্থ হয়। এতো উচ্চ স্বরে মাইক বাজানো হচ্ছে কেন, তারও কোন সদুত্তর ছিল না চালকদের কাছে। পরে তিনি সকলকে অনুমতি পত্র কাছে রাখার পাশাপাশি অধিক শব্দে মাইক না বাজানোর নির্দেশ দেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেটের এমন কর্মাকন্ডকে ধন্যবাদ জানিয়েছেন চৌগাছার সচেতন মহল।

এমএসএম / এমএসএম

নাচোলে ডিএপি সার মজুদের অভিযোগ, ৫ হাজার টাকা জরিমানা নিয়ে কৃষকদের অসন্তোষ

ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনে অশেষ কল্যাণ ও মাহাত্ম্য রয়েছে

বাঘা পৌরসভার কাশেম-ফকির মাজারে টিউবওয়েল স্থাপন করলেন শামীম সরকার

আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯ বছর বয়সী রাজু দেখতে ৬ বছরের শিশু

মনোহরগঞ্জ - লাকসাম কুমিল্লয় আখের বাম্পার ফলন বাড়তি দামে কৃষকের মুখে হাসি

চিতলমারীতে মাদক সেবনের অপরাধে এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত

বিদ্যুৎ সংযোগ না থাকলেও গ্রাহকের নামে ২০ হাজার টাকার বিল, পল্লী বিদ্যুৎ অফিসে মিটার জালিয়াতির অভিযোগ

খালিয়াজুরীর অর্জুন ধর বিয়ের জন্য বারবার ধর্ম বদল, যুবকের বিরুদ্ধে প্রতারণার মামলা

উজানটিয়া এ.এস. আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দাউদকান্দিতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি: আড়াই মাসে বিপুল মাদক উদ্ধার

বাউফলে “ঘাস খাওয়াতে ২০০ টাকা লাগে” সংবাদের তীব্র প্রতিবাদে মানববন্ধন