রেশমার কৃষি খামার পরিদর্শনে যুব উন্নয়নের মহাপরিচালক
বগুড়ার শেরপুরের সফল উদ্যোক্তা রেশমার "রেশমা কৃষি উদ্যোগ" নামের কৃষি খামার পরিদর্শন করেছেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. মোহাম্মদ সাইফুজ্জামান।
শনিবার (১১ মে)সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি এই খাবার পরিদর্শনে যান। উপজেলার গাড়িদহ ইউনিয়নের বোংগা গ্রামে গড়ে ওঠা সুরাইয়া ফারহানা রেশমার এই কৃষি খামারটিকে একটি মডেল কৃষি খামার আখ্যায়িত করে তিনি বলেন, কৃষি খামার বলতে আমরা যা বুঝি তা সব কিছুই রয়েছে এখানে। সেই সাথে তিনি বেকার যুবকদের উদ্যোক্তা হয়ে কৃষি খামার গড়ে তোলার আহবান জানান।
এ সফরের সময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক প্রশাসন মোঃ আব্দুল হামিদ খান, পরিচালক (সা.বি ও ঋণ) একেএম মফিজুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক মোঃ মোসাদ্দেক হোসেন, শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রকাশ দত্ত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর পাল, বগুড়া সদর উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রহিম প্রমুখ।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার