ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জামসহ পিকআপ ভ্যান আটক


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১২-৫-২০২৪ দুপুর ৪:৫০

মানিকগঞ্জের সাটুরিয়ায় গরু চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান আটক করেছে থানা পুলিশ। এ সময় চোরাই কাজে ব্যবহৃত কয়েকটি দেশীয় সরঞ্জাম উদ্ধার করা হয়। 

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সাটুরিয়া উপজেলার দিঘলীয়া ইউনিয়নের চাচিতারা এলাকা থেকে পিকআপটি আটক করা হয়। 

রবিবার বেলা ১২ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সাটুরিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালু। তিনি জানান, শনিবার রাতে উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাটারা মোড়ে পুলিশের একটি চেকপোস্ট বসানো হয়। সেই ট্রিমের নেতৃত্ব দেন তিনি নিজেই। রাত প্রায় প্রায় দেড় টার দিকে একটি পিকআপ ভ্যান সন্দেহ হলে তারা ওই পিকআপকে থামাতে ইশারা করেন। কিন্তু পিকআপ চালক পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুতগতিতে ভাটারা বাজারের ভেতরের রাস্তা দিয়ে পালাতে চেষ্টা করে। পরে পুলিশ ভ্যানটির পিছনে ধাওয়া করে। এরপর থানার এস আই মোস্তাফিজ ভুইয়াকে ফোন দেয় তিনি। এসময় এস আই মোস্তাফিজ ভুইয়া পুলিশের আরেকটি ট্রিম নিয়ে অভিযানে নামে। পরবর্তীতে উপজেলার দিঘলীয়া ইউনিয়নের চাচিতারা এলাকায় রাস্তার দুদিক থেকে পুলিশের দুটি ট্রিম পিকআপ ভ্যাকটিকে ঘেরাও করলে চোর সদস্যরা কৌশলে পিকআপটি রেখে পালিয়ে যায়।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুব আলম জানান, পিকআপ ভ্যানটি আটক করে থানায় আনা হয়েছে। প্রাথমিক ভাবে জানা গেছে এই চক্রটি এলাকা থেকে গরু চুরি করে পিকআপ ভ্যানে করে অন্যত্র নিয়ে বিক্রি করে। চোরদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা