বিশ্ব মা দিবসে মায়ের পা ধুয়ে সম্মান জানালো শিক্ষার্থীরা
সন্তানের জীবনের প্রথম হচ্ছে স্পর্শ মা। তাই মাকে নিয়ে সবার ভালবাসা ও আবেগ একটু বেশী। মায়ের প্রতি এই সম্মান প্রদর্শনে আরো উদ্ধুদ্ধ করতে দিনাজপুরের খানসামা উপজেলায় সেই মায়েদের পা ধুয়ে সম্মান প্রদর্শন ও ফুলেল শুভেচছায় সিক্ত করে বিশ্ব মা দিবস উদযাপন করলো শিক্ষার্থীরা।
রবিবার (১২ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বিশ্ব মা দিবস-২০২৪ উপলক্ষে এই ভিন্ন ধরনের আয়োজনটি অনুষ্ঠিত হয়েছে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক ও অভিভাবকরা।
আয়োজকরা জানায়, মায়েদের প্রতি সন্তানদের শ্রদ্ধা বাড়াতে এই আয়োজন। কারণ মায়েরা সংসারের নানা কাজে ব্যস্ততার মধ্যেও কঠোর পরিশ্রম করে সন্তানদের লালন পালন করছেন। এই দিনটিতে তাদের সম্মান জানাতে এই আয়োজন করা হয়েছে। শিক্ষার্থী ও মায়েরা সকলেই বেশ উপভোগ করেছেন এই অনুষ্ঠানটি।
খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: তাজ উদ্দিন বলেন, পরিবার, সমাজ তথা দেশ গঠনে মায়েদের ভূমিকা অনন্য। আধুনিক মায়েদার দ্বারা আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব। স্মার্ট দেশ গঠনে মায়েদের অংশগ্রহণ আরও দৃশ্যমান হোক এই প্রত্যাশা করি। এর ক্ষুদ্র প্রয়াস হিসেবে এই আয়োজন।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা