ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে চেম্বার সভাপতির বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২-৫-২০২৪ বিকাল ৫:৩৪

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট মিথ্যা, ভিত্তিহীন, অভিযোগ দাখিল করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ। 

রবিবার (১২ মে) দুপুরে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভবনের সভা কক্ষে এসব কথা তুলে ধরেন তিনি। 

সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, আনোয়ার হোসেন ও রাইহানুল ইসলাম লুনা'র নেতৃত্বে কয়েকজন সদস্য চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কাছে ৪৩জন সহযোগী সদস্যের বিষয়ে একটি স্মারকলিপি প্রদান করেছে, তারা প্রকৃত ঘটনাকে আড়াল করে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে ব্যবসায়ী ও জনগণের বিভ্রান্তি সৃষ্টি করেছে। বাস্তব ঘটনা হচ্ছে গত ১ সেপ্টেম্বর ২০১৮ সালে চেম্বারের সাবেক সভাপতি আলহাজ্ব এরফান আলী চেম্বারকে তার দখলে রেখে পরবর্তী জয়লাভের উদ্দেশ্যে, চেম্বারের গঠনতন্ত্রকে তোয়াক্কা না করে ৬৫ জনকে অবৈধ ভাবে সহযোগী সদস্য হিসেবে তালিকাভুক্ত করেছিলেন। এ বিষয়টি সম্পূর্ণ গোপনীয় ভাবে রাখার চেষ্টা করলেও পরবর্তীতে চেম্বারের তৎকালীন সহযোগী নির্বাচিত পরিচালকগণ প্রতিবাদ করেন। কিন্তু তৎকালীন সভাপতি এ বিষয়ে কোন কর্ণপাত করেননি বলে জানান তিনি।

প্রসঙ্গগত উল্লেখ্য, গত ৭ মে সংগঠনটির ৪৩ সদস্য জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের কাছে স্মারকলিপি প্রদান করে। এবং উল্লেখ্য করেন গত চেম্বার নির্বাচনে প্রতিদ্বদ্বী প্যানেল থেকে ভোটে অংশগ্রহন করায় উদ্দেশ্য প্রণোদিতভাবে সদস্য পদ নবায়ন করা হচ্ছে না বলে অভিযোগ করে তারা। উল্লেখ্য করেন সংগঠনের বিধি মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র ও চাঁদা পরিশোধ করার পরও সদস্যপদ নবায়ন করা হচ্ছে না। ফলে তাদের সদস্যপদ বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন স্মারকলিপি গ্রহন করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছিলেন।

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ

বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা

আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ

তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ

ধুনটে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উদযাপন

মানুষকে সচেতন করতে বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিচ্ছে ‘ক্লিন চাঁদপুর’

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ