ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে বিশ্ব মা দিবস পালিত


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১২-৫-২০২৪ রাত ৯:৫১

"শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা" শ্লোগানে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১২ মে বিশ্ব মা দিবস ২০২৪ পালিত হয়েছে। 

রবিবার (১২ মে) বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা  হলরুমে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক, মা-অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

মা দিবসের গুরুত্ব বর্ণনা করে সভায় বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, খাদ্য কর্মকর্তা ইশকে আব্দুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, মহিলা আওয়ামী লীগ নেত্রী অধ্যাপক নাসরিন আকতার, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর ও সদস্য আখতারুজ্জামান, শিক্ষক লিপি আকতার প্রমুখ। 

বক্তারা তাদের বক্তব্যে নারী শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেন এবং নারীদেরকে শিক্ষিত ও সচেতন মা হিসেবে ভূমিকা পালনের কথা বলেন। 

ইউএনও তার সমাপনী বক্তব্যে সন্তানকে বড় করে তোলার ক্ষেত্রে মায়ের সর্বোচ্চ ভূমিকা পালনের কথা বলেন। এজন্য তিনি মায়ের সম্মান ও মর্যাদা রক্ষায় সকলকে আরো দায়িত্বশীল হবার আহ্বান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন- মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারী গোলাম রব্বানী।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির