ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ইবিতে জাতীয় শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৫-২০২৪ দুপুর ৩:৫৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ২০২৩-২০২৪ বাস্তবায়নের অংশ হিসেবে শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১১ মে) প্রশাসন ভবনের ৩য় তলার সভাকক্ষে সকাল সাড়ে ১০ টায় এ কর্মশালা শুরু হয়।কর্মশালায় প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম উপস্থিত ছিলেন। এপিএ টিমের আহবায়ক প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান। রিসোর্স পার্সন ছিলেন এপিএ বাস্তবায়ন কমিটির ফোকাল পয়েন্ট উপ-রেজিস্ট্রার (প্রশাসন) চন্দন কুমার দাস।প্রধান অতিথি ও মুখ্য আলোচকের বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, উপলব্ধি করা উচিত, আমাদের যা করা দরকার তা আমরা করছি কিনা।  নিজের কাছে নিজেকে কৈফিয়ত দেওয়ার শক্তি যেদিন অর্জন করবেন তখন ভাববেন আপনি শুদ্ধ মানুষ। অন্তরাত্মাকে যেদিন কারণ দর্শাতে পারবো সেদিন শুদ্ধাচারের জায়গাটা পূর্ণতা পাবে। শুদ্ধ সমাজ বিনির্মাণের কারিগর হওয়ার আহবান জানান ভাইস চ্যান্সেলর।

এমএসএম / এমএসএম

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র‍্যালি ও সমাবেশ

শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত

গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম

ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’

শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা

সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন

গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ

আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড