ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় গৃহবধুর মরদেহ উদ্ধার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৩-৫-২০২৪ দুপুর ৪:১২

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গলায় ফাঁস লাগানো অবস্থায় আনিছা আক্তার (২৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলার বরাইদ ইউনিয়নের সাভার এলাকায় ওই গৃহবধুর থাকার ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এদিকে গৃহবধুর মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, প্রায় ১২ বছর আগে পার্শ্ববর্তী নাগরপুর উপজেলার কলমাইদ গ্রামের নয়া মিয়ার ছেলের নজরুল ইসলামের সাথে পাবনা জেলার সুজানগর উপজেলার তারাবাড়ি গ্রামের আনিস আলীর মেয়ে আনিছার বিয়ে হয়। তাদের ঘরে মরিয়ম আক্তার নামে পাঁচ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তারা প্রায় চার বছর আগে সাটুরিয়া উপজেলার সাভার গ্রামের রজ্জব আলীর বাগান বাড়িতে ঘর তুলে সেখানেই বসবাস শুরু করেন। নিহতের স্বামী নজরুল ইসলাম সাভার এলাকায় তাঁত শ্রমিকের কাজ করেন। তাদের সংসার জীবন ভালই কাটছিল। কিন্তু
 সোমবার (১৩ মে) সকাল সাড়ে দশটা বেঁজে যাওয়ার পরও গৃহবধু আনিছা বেগমের ঘরের দরজা আটকানো অবস্থায় দেখতে পেয়ে তাকে ডাকতে থাকে প্রতিবেশিরা। কিন্তু কোন সাড়া শব্দ না পাওয়ায় ঘরের দরজা ভেঙ্গে ঘরের ভেতর তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুব আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। ময়না তদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা