ডিআইটি রোডকে যেভাবে বদলে দিল রামপুরা ট্রাফিক জোন
রাজধানীর মলিবাগ রেলগেট থেকে রামপুরা ব্রিজ সংযোগকারী ডিআইটি রোড গুরুত্বপূর্ণ সড়ক। এই রোড’ থেকে রিকশার লেন ও বিভিন্ন দোকান উচ্ছেদ করেছে মতিঝিল ট্রাফিক বিভাগ। প্রায় এক সপ্তাহ ধরে চলে এ কার্যক্রম। এতে বদলে গেছে সড়কটির চিত্র। পুরো সড়ক যান চলাচলের উপযোগী হয়ে উঠেছে এবং ফুটপাত ধরে হাঁটতে পারছে মানুষ।
সংশ্লিষ্টরা জানান, ডিআইটি রোডে রয়েছে বিটিবি ভবন, একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিভার্সিটি, কলেজ, মাদ্রাসাসহ , একাধিক বিশ্ববিদ্যালয়। এই প্রতিষ্ঠানগুলোর ভর্তি কোচিং সেন্টার। জনবহুল এই সড়কে শতাধিক রিকশা পার্কিংয়ের পাশাপাশি ছিল একাধিক ময়লার ডাস্টবিন। কোমলমতি শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে যাতায়াত করতে হতো। প্রায় স্থায়ী হয়ে যাওয়া এই রিকশা লেনকে ঘিরে ফুটপাতে ছিল বেশ কয়েকটি ভাসমান সিএনজি পাকিং সহ একাধিক ভাসমান দোকান। এর ফলে ফুটপাতে হাঁটার অবস্থা ছিল না।
তবে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল ট্রাফিক বিভাগের রামপুরা ট্রাফিক জোনের অভিযানে পাল্টে গেছে পুরো এলাকা। এখন সেখানে ভিন্ন এক চিত্র চোখে পড়ে ফিরে এসেছে জনমনে স্বস্তি। নেই কোনো রিকশার লেন বা ফুটপাতের সেই চিত্র।খোঁজ নিয়ে জানা যায়, রামপুরা ট্রাফিক জোনের এই অভিযানে সপ্তাহব্যাপী একাধিক রিকশার বিরুদ্ধে ডাম্পিংসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা নিয়েছে।
পূর্ব রামপুরা বাজারের বাসিন্দা মিলন হোসেন বলেন, পুলিশ কতদিন এমন পরিস্থিতি ধরে রাখতে পারে সেটা সময়ই বলে দেবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র ছাত্র সুদিপ সৌরভ গুহ বলেন, রিকশার জন্য আগে আমাদের বাস ঠিকমতো চলতে পারত না। এমনকি যাওয়া–আসায় অনেক সময় লেগে যেত। ইদানীং অবস্থার অনেক উন্নতি হয়েছে। রামপুরা ট্রাফিক জোনের সহকারী কমিশনার আরিফুল ইসলাম জানান, মাননীয় কমিশনার স্যারের নির্দেশনায় ও মতিঝিল ট্রাফিক বিভাগের ডিসি মোহাম্মদ মইনুল হাসান পিপিএম এর সরাসরি তত্ত্বাবধানে সড়কটি রিকশা এবং অবৈধ পার্কিংমুক্ত রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন সকাল-বিকাল রেকারসহ অভিযান চালানো হচ্ছে এবং এটি অব্যাহত থাকবে
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি