মধুখালীতে ৫ বছরের শিশুকে ধর্ষণ : আসামি আটক
ফরিদপুরের মধুখালীতে ৫ বছরের শিশুকে ধর্ষনের সংবাদ পাওয়া গেছে। এ বিষয়ে শিশুটির পিতা বাদী হয়ে মধুখালী থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং ১২, তারিখ ১৯/০৮/২০২১ইং)। মামলার ৩ ঘণ্টার মধ্যে একমাত্র আসামি সাগরকে (২৩) আটক করেছে থানা পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (১৮ আগস্ট) মধুখালী পৌর সদরের পূর্ব গাড়াখোলা আশ্রয়ণ প্রকল্পে বাদীর ৫ বছরের কন্যাকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝালমুড়ির লোভ দেখিয়ে একই ঠিকানার শাকিলের ছেলে সাগর (২৩) নির্জন ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে। শিশুটিকে রক্তাক্ত অবস্থায় মধুখালী সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে মধুখালী থানার পরিদর্শক মো. শহিদুল ইসলাম জানান, বুধবার রাতেই অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার তিন ঘণ্টার মধ্যে ধর্ষক সাগরকে গ্রেফতার করেছি। আজ বৃহস্পতিবার ( ১৯ আগস্ট) তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত