ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

খালিয়াজুরীতে আগুনে পুড়েছে কোটি টাকার ধান ও ঘর


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১৪-৫-২০২৪ দুপুর ১:১৬

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা সদর ইউনিয়নের যোগীমারা গ্রামে আগুন লেগে ৭ টি ঘর, ৪ হাজার মণ ধান, ৪ ভরি স্বর্নালঙ্কার ও নগদ ৪ লাখসহ প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) রাত ১ টার দিকে ওই গ্রামের রাহুল সরকারের রান্না ঘরের চুলার পরিত্যক্ত আগুন থেকে ঘটনার সূত্রপাত হয়।স্থানীয়রা এসব তথ্য নিশ্চিত করে জানান, সোমবার রাত ৯টার দিকে রাহুলের রান্না ঘরে চুলায় গোবরের জ্বালানি দিয়ে রান্না করা হয়েছিল। পরে গভীর রাতে ঘরের ফাঁক দিয়ে বাতাস ঢুকে বাতাসের সাহায্যে চুলার পরিত্যক্ত আগুন ঘরে লেগে যায়। তারপর খুব দ্রত এ আগুন অন্যান্য ঘরে ছড়িয়ে যায়। আগুনের গরমে প্রথমে রাহুলদের ঘুম ভাঙে। তাদের চিৎকারে গ্রামবাসী এসে প্রায় তিন ঘন্টার চেষ্টায় শৈলস সরকারের একটি ঘর ভেঙে নিয়ে ও সেলু মেশিনের সাহায্যে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ আগুনে রাহুল সরকার, জুয়েল সরকার, কালীপদ সরকার, তাপস সরকার, অপু সরকার, সুদিন সরকার ও মোড়ল সরকারের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তাছাড়া, এসব ঘরে থাকা প্রায় ৪ হাজার মণ ধান, নগদ ৪ লাখ টাকা ও ৪ ভরি স্বর্নালঙ্কারও পুড়েছে। পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে।
ক্ষতিগ্রস্তদের পরিদর্শন করে এসে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ  সেলিম মিঞা জানান, এসব পরিবারসমূহকে প্রাথমিকভাবে কিছু শুকনো খাবার ও কম্বল পাঠানো হয়েছে। তাছাড়া, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সরকারি ভাবে দ্রুত ২ বান্ডিল করে টিন দেওয়া হবে বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত