অভয়নগরে দুদক কর্তৃক সততা স্টোরের অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ
যশোরের অভয়নগরে দুর্নীতি দমন কমিশন ( দুদক) কর্তৃক সততা স্টোরের অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবারে দুদক কর্তৃক সততা স্টোরের অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়ে যশোরের উপপরিচালক মোঃ আল আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শামীম হোসাইন, যশোর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আকিকুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটি অভয়নগর শাখার সভাপতি মোঃ আব্দুল মতলেব। অনুষ্ঠানের প্রধান অতিথি ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে নগদ ১০ হাজার করে দুই লাখ টাকা এবং ৮০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ তুলে দেন। ভবানীনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুনীল দাসের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ কমিটির অভয়নগর এর পক্ষ থেকে পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে বই গাছের চারা এবং দুর্নীতিবিরোধী প্রচার পত্র তুলে দেন। প্রধান অতিথি সহ অন্যান্য অতিথি বৃন্দ বলেন, কোমলমতি শিক্ষার্থীদের সুনীতির অভ্যাস গড়ে তুলতে সততা স্টোর গড়ে তোলা হয়েছে।এবং দেয়া হচ্ছে পৃষ্ঠপোষকতা। শিক্ষক শিক্ষার্থী অভিভাবক মিলে এই সততা স্টোরকে আরো গতিশীল করে তুলবেন বলে আশা ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার
নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ