ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

প্রভাষকের অত্যাচারে অসহায় পঞ্চগড়ে ভ্যান চালক ইয়াসিনের পরিবার


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১৪-৫-২০২৪ দুপুর ৪:৪৮

পঞ্চগড় সদর উপজেলার খোলাপাড়া এলাকায় প্রভাবশালী মকছেদুল হক নামের এক প্রভাষকের অত্যাচারে অসহায় হয়ে পড়েছে ভ্যান চালক ইয়াসিন আলীর পরিবার।তিনি সদর উপজেলার ফুটকীবাড়ি স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক।

ভুক্তভোগীরা বলেন,বাড়ির আঙ্গিনায় ইট,বালু,ইটের খোয়া ফেলে চলাচলের পথ বন্ধ করে মকছেদুল ইসলাম ব্যবসা করছেন।এমনকি রমজান মাস জুরে মেশিন দিয়ে বাড়িতে ইটের খোয়া ভেঙ্গেছিল।কখনও ঘরের দরজা ভেঙ্গে নিয়ে যায়,আবার কখনও ঘরের বেড়া ও চাল খুলে দেয়।প্রভাষকের অত্যাচারে অতিষ্ঠ।বলতে গেলে মারপিট,হত্যা, মামলার হুমকি দেন তিনি।এমনকি মকছেদুলের কাজের লোকজনের ভিরে দুই মেয়ে ও স্ত্রী নিরাপত্তাহীনতায় ভুগছে।

জানা যায়,ইয়াসিন আলীসহ তার পরিবারকে গত ৩০ বছর আগে খোলাপাড়া এলাকার মৃত ওহাব আলী। তাদেরকে পাশের এলাকা গাইঘাটা থেকে নিয়ে আসে।কথা ছিল তার জমি জায়গা পুকুর, বাগান দেখাশুনা করার।তার পারিশ্রমিক হিসেবে কোন টাকা পয়সা না দিয়ে ইয়াসিন আলীর পরিবারকে চার শতক জমি দেয়ার।সে মোতাবেক তাকে নিয়ে এসে জমির উপর বাড়িও করে দেন তিনি।ওহাব আলীর মৃত্যুর পর তার ছেলেসহ ওয়ারিশরা পরিবার ইয়াসিন আলীর ভিটেমাটি তাকে না জানিয়ে বিক্রি করে দেন মকছেদুল নামের ওই প্রভাষকের কাছে।তার কিছুদিন পর থেকেই শুরু হয় প্রভাষকের জমি থেকে উচ্ছেদ করার বিভিন্ন কৌশল।

অভিযুক্ত প্রভাষক মকছেদুল ইসলাম বলেন,আমি জমি ক্রয় করেছি বাড়ি করার জন্য।আরেকজনকে বসবাস করার জন্য না।এজন্য বালু ইটের খোয়া রাখা হয়েছে।

ধাক্কামারা ইউনিয়নের ইউপি সদস্য মহসীন আলী বাবু বলেন,পরিষদ থেকে ওই প্রভাষককে নোটিশ করা হয়েছে বারবার কিন্তু কোন সাড়া দেয়নি।আবার বলতেছে কোর্টে উচ্ছেদ মামলা করব।অথচ বাড়ি সরানোর জন্য যাবতীয় খরচ দেয়ার কথা ছিল তার।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে