শালিখায় নগদ অর্থসহ ঢেউটিন, রাসায়নিক সার ও হুইল চেয়ার বিতরণ
মাগুরার শালিখায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে প্রাপ্ত নগদ অর্থসহ ঢেউটিন,
এবং উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্প এর অধীন উপজেলার প্রকল্প ভুক্ত চাষীদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ শেষে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে একজন
প্রতিবন্ধী শিশুর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৪ই মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা মুক্তমঞ্চে প্রধান অতিথি থেকে এসব বিতরণ করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন সিকদার।
উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাসির উদ্দিন অফিসার ইনচার্জ শালিখা থানা, মোঃ আলমগীর হোসেন উপজেলা কৃষি কর্মকর্তা, রাশেদুল হাসান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মোছাঃ নাসিমা খাতুন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মোঃ ইলিয়াস হোসেন সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, আবুবক্কার মাস্টার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শালিখা, মুন্সি আবু হানিফ জেলা পরিষদ সদস্য মাগুরা, মোঃ আরজ আলী বিশ্বাস ইউপি চেয়ারম্যান আড়পাড়া।
এসময় ১৭ জন পরিবারের মাঝে দুই বান্ডিল (১৬পিচ) ঢেউটিনসহ নগদ ৬হাজার টাকা এবং ৪৫০ জন চাষীদের মাঝে ৩কেজি ট্রিপল সুপার ফসফেট (টিএসপি), ৩কেজি মিউরেট অব পটাস (এম ও পি), ৬ কেজি ইউরিয়া সার প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড