ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

জেলা প্রশাসক পদের ২৫২ বছর পূর্তি উপলক্ষে মাদারীপুরে ১ হাজার ছাতা বিতরণ


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৪-৫-২০২৪ বিকাল ৫:৫৯

১৭৭২ সালে সৃষ্ট জেলা প্রশাসক পদের ২৫২ বছর পূর্তি উপলক্ষে মাদারীপুরে সাধারণ মানুষ ও রিক্সা চালকদের মাঝে ১ হাজার ছাতা ও ওয়াটার বোতল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ মে) বিকেলে জেলা প্রশাসকের নিজ উদ্যোগে তাঁর কার্যালয়ের সামনে এসব উপকরণ বিতরণ করা হয়।

ছাতা বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নুসরাত আজমেরী হক, আরডিসি মো: মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: নূরে আলম সিদ্দিক, এনডিসি রিজভী আহমেদ সবুজসহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও অন্যরা।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান সাংবাদিকদের বলেন, ‘‘ঐতিহ্য প্রাচীন, সেবায় অগ্রগামী’’ স্লোগানে ও ১৭৭২ সালে সৃষ্ট জেলা প্রশাসক পদের ২৫২ বছর পূর্তি উপলক্ষে আজ আমরা সাধারণ মানুষের মাঝে পুরো জেলায় ১ হাজার ছাতা ও ওয়াটার পট বিতরণ করেছি। তিনি আরোও বলেন, আড়াইশ বছর পূর্বে সৃষ্ট পদ জেলা প্রশাসক পদটি সাধারণ মানুষের মাঝে আস্থা ও ভালবাসার সিম্বলে রুপান্তরিত হয়েছে। দীর্ঘ বছর এর মধ্যে অনেক পদ বিলুপ্ত এবং নতুন পদ সৃষ্টি হয়েছে কিন্তু জেলা প্রশাসক পদটি আজও মানুষের মাঝে সেবা নিয়ে বেঁচে আছে। আজ ১৪ মে ১৭৭২ সালের ১৪ এই পদটি সৃষ্টি হয়েছে। আমরা চাই এই পদটি হাজার বছর বেঁচে থাকুক। এসব ছাতা ও পানির বোতল পেয়ে খুশি উপকারভোগীরা।

এমএসএম / এমএসএম

লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা

শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?

টঙ্গীর সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়