গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
গোপালগঞ্জ প্রথম ধাপের অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল ও প্রতিদ্বন্দ্বী বি এম লিয়াকত আলী ভূঁইয়ার সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে লিয়াকত ভুঁইয়ার সমর্থক আব্দুল জলিল ভূইয়ার ছেলে অসিকুর ভূঁইয়া (২৮) গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
এ সময় আরো ৬ জন আহত হয় আহতরা হলেন, লিওন ভূঁইয়া, হাকিম খন্দকার ও মেহেদী হাসান। এদের মধ্যে লিওন ভূঁইয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রিফার্ট করা হয়েছে। বাকিদের গোপালগঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আজ রাত আনুমানিক সাড়ে আটটার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এতে একজন নিহত হয় এবং বাকি তিনজন আহত হয়। আহত এবং নিহতদের গোপালগঞ্জ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। ঘটনা স্হলে নবনির্বাচিত গোপালগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন্নাহার মানবতার সৈনিক নিহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা