ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কুয়াকাটার তালের শাঁসের চাহিদা বাড়ছে যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়


আবুল হোসেন রাজু , কুয়াকাটা photo আবুল হোসেন রাজু , কুয়াকাটা
প্রকাশিত: ১৫-৫-২০২৪ দুপুর ১২:০
বর্তমানে বাজারে পাওয়া যায় সহজলভ্য ফলের মধ্যে তালের শাঁস অন্যতম। গরমেই ফলটির দেখা পাওয়া যায়। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনই স্বাস্থ্যের জন্য উপকারী। তাই দিনদিন বাড়ছে এর চাহিদা তবে বিভিন্ন কারনে এর উৎপাদন করছে। চলতি বছরে অতিরিক্ত দাবদাহে খড়ার সৃষ্টি, যে পরিমাণ গাছ কাটা হচ্ছে সে পরিমাণ না লাগানো সহ নানা কারনে এর উৎপাদন কমে যাচ্ছে।
দেশের দক্ষিণের জেলা পটুয়াখালীর কুয়াকাটা সহ নানা এলাকা থেকে বর্তমানে তালের শাঁস সংগ্রহ করে ঢাকা সহ বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করছে একদল পাইকারি ব্যবসায়ী। এছাড়াও কুয়াকাটা, কলাপাড়া, মহিপুর, আলীপুর সহ সবগুলো বাজারে তালের শাঁসের স্তুপের দেখা মেলে। নানা বয়সের পর্যটক ও স্থানীয়রা সবাই শখ করে হলেও কিনে খাচ্ছে এই শাঁস। এতে বিক্রেতারা ভালো লাভবানও হচ্ছে, কিন্তু উৎপাদন কম ও পরিবহন, শ্রমিক খরচ বৃদ্ধি পাওয়ায় তাঁরা কিছুটা সংকটে পড়ছে।
মঙ্গলবার উপজেলার মহিপুর, হাজিপুর, কলাপাড়ার বেশ কয়েকটি স্থানে দেখা যায়, কেউ ট্রাক রিজার্ভ করে, কেউ ঢাকাগামী পরিবহনে সহ বিভিন্ন বাহনে এই তাল ঢাকায় পাঠাচ্ছে।মহিপুরের নাসির গাজী নামের এক তালের পাইকারি ব্যবসায়ীর সাথে কথা হয় তিনি বলেন, আমি অত্র এলাকা থেকে গত ১০ বছর যাবত তাল কিনে ঢাকার বিভিন্ন এলাকায় পাইকারি বিক্রি করি। এই বছর মোট ৬বার তাল পাঠিয়েছি ঢাকায়, তাতে আমার ৭০-৮০ হাজার টাকা লাভ হয়েছে।
নাসির গাজীর মতো বেশ কয়েকজন পাইকারের সাথে কথা বলে জানা যায়, প্রতিটি তাল গাছীদের কাছ থেকে দেড় টাকা থেকে তিন টাকায় কেনা হয় এর পরে গাছ থেকে নামামো, বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে নির্ধারিত স্থানে নিয়ে আসা, ট্রাক-বাসে করে ঢাকায় পাঠানো সহ প্রতিটি তালের শাঁসের খরচ পড়ে সাড়ে ছয় টাকা থেকে সাত টাকা পর্যন্ত। যা ঢাকার বিভিন্ন আড়তে বিক্রি হয় ১০ থেকে ২০ টাকায়।
তারা জানায়, গত কয়েক বছরে বিভিন্ন কারণে তাল গাছের সংখ্যা কমে যাওয়ায় তালের উৎপাদন কমেছে। তুলনামূলক পুষ্টিও কম হচ্ছে। স্থানীয় বাজারে চাহিদা মোটামুটি থাকলেও ঢাকার বাজারে চাহিদা অত্যাধিক।
 
কুয়াকাটার বাজারের সুদীপ পাল নামের এক বিক্রেতা জানান, আমি কাছাকাছি গ্রাম থেকে তাল কিনে স্থানীয়  বাজারগুলোতে বিক্রি করি গত ৪ বছর যাবৎ। রাস্তা চওড়া হওয়া, জমি বিক্রি সহ নানা কারনে মানুষ তাল গাছ কাটছে তাই তালও কমছে। একসময়ে একটি বাড়ির তাল বিক্রি করতে পারতাম অনেকদিন এখন কয়েকটি বাড়িতে খুঁজেও একটি বাড়ির সমান তাল পাওয়া যায় না। কুয়াকাটায় পর্যটকরাও অনেক পছন্দ করেন তাল। এছাড়াও স্থানীয় মানুষ কম-বেশি তালের শাস কিনে।আ. রহিম নামের এক ক্রেতা জানান, আমাদের বাড়িতে তাল গাছ রয়েছে তাবে ভালো ফলন হয়না তাই বন্ধুরা মিলে ১০ টি নিয়েছি। অতিরিক্ত গরম আর দামেও কম তাই স্বাদ নিলাম ভালোই লাগলো।
 
কুয়াকাটার পান্জুপাড়া এলাকার বাসিন্দা ষাটোর্ধ্ব মোতালেব হাওলাদার জানান, মুলত তাল এমন একটি ফল যা প্রথমিকভাবে আমরা গুড় তৈরি করি, এরপরে শাঁস, তার পরে কিছুদিন বয়স হলে পিঠা, তালস্বত্ত বানানো হয়। গত ১৫-১৬ বছর আগের কথা যদি বলি তাহলে এই তালের শাঁস এলাকায়ই ১ বা ২ টায় বিক্রি হতো প্রতি পিস। এখন এলাকার থেকে দূরে নিয়ে বিক্রি করা হয় বেশী। তবে গত ১০ বছরে তাল গাছ কমেছে অর্ধেকের বেশী। অনেক আর কেউ আগেরমত তাল গাছ লাগায় না।
 
কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসাইন জানান, মূলত তাল গাছ একটি মানুষ জীবনের বড় একটি উপকারী গাছ, বিশেষ করে বজ্রপাত রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর ফল বহুমুখী উপকারে আসে, তালের শাঁস এই প্রচন্ড দাবদাহে আমােদর দেহের বিভিন্ন প্রয়োজনীয় রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। তালের শাঁসে থাকে আয়োডিন, মিনারেলস, পটাশিয়াম, জিংক ও ফসফরাস। বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর। তাই আমরা বরাবরই সাধারণ মানুষ, কৃষক সহ সকলকে তাল গাছ রোপন ও সংরক্ষণের ব্যাপারে পরামর্শ দিয়ে আসছি।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬