মানিকগঞ্জে সরকারি জমি উদ্ধারে অভিযান,পাঁচ মাসে দেড় একর জমি উদ্ধার
মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে দখলে থাকা সরকারি জমি উদ্ধারে অভিযান পরিচালনা করছে প্রশাসন। এরই ধারাহিকতায় সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ৫ মাসে দেড় একরের বেশি সরকারি জমি উদ্ধার করেছেন তাঁরা । সর্বশেষ গতকাল আটিগ্রাম ইউনিয়নের ফারির চর এলাকায় অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন সরকারি জমি দখল করে গড়ে ওঠা ৭টি আধাপাকা দোকান আগামী এক মাসের মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন।
আটিগ্রাম ইউনিয়নের ফারির চর এলাকায় বাসিন্দারা জানান, উপজেলার ফারির চর পুরাতন জামে মসজিদের পূর্বপাশে সরকারি রাস্তার জমি এবং রাস্তার পশ্চিম পাশে একটি মসজিদের নামে ওয়াকফকৃত জমি রয়েছে। তবে সরকারি রাস্তার জমি দখল করে দোকানপাট গড়ে তোলায় মসজিদের নামে ওয়াকফকৃত জমির উপর দিয়ে বানানো হয়েছে চলাচলের রাস্তা।
তাঁরা জানান, সম্প্রতি রাস্তাটি পাকা করার কাজ শুরু হলে স্থানীয়রা মসজিদের ওয়াকফাকৃত জমি ছেরে দিয়ে সরকারি জমির উপর দিয়ে রাস্তা বানানোর দাবি জানান। বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানতে পেরে গতকাল বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান মানিকগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী। এসময় তাঁর সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. জহিরুল আলম, আটিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর-এ-আলম সরকার। ইউএনও স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং সরকারি জমি দখল করে দোকানপাট নির্মাণ করার অভিযোগের সত্যতা থাকায় আগামী ৩০ দিনের মধ্যে অবৈধভাবে গড়ে ওঠা ৭ টি দোকান সরিয়ে নেয়ার জন্য দোকানদারদের নির্দেশ দেন।
মানিকগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী বলেন, মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ দখলে থাকা সরকারি জমি উদ্ধারে আমরা অভিযান পরিচালনা করছি। যোগদানের পর থেকে গত ৫ মাসে ৬ টি অভিযান পরিচালনা করে প্রায় দেড় একরের বেশি সরকারি জমি উদ্ধার করা হয়েছে। ফারির চর এলাকায় সরকারি জমিতে গড়ে ওঠা ৭ টি আধাপাকা দোকান আগামী এক মাসের মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর